বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুন ২০২৪ রাত ০৮:১৯
৪৬২
হাসনাইন আহমেদ মুন্না : জেলার ৭ উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে ৩০ হাজার নারিকেলের চারা বিতরণ করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা জন প্রতি ৫ টি করে স্থানীয় উন্নত জাতের এসব চারা পাচ্ছেন। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
কৃষি অফিস জানায়, জেলায় মোট নারিকেল চারা বিতরণের মধ্যে সদর উপজেলায় পাচ্ছে এক হাজার কৃষক, দৌলতখানে ৯০০ কৃষক, বোরহান উদ্দিন ও লালমোহনের ৯০০ করে ১৮০০, তজুমদ্দিনে ৬০০, চরফ্যাশনে ১২০০ এবং মনপুরায় ৫০০ কৃষক নারিকেলের চারা পাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় এসব নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, স্থানীয় উন্নত জাতের এক বছর বয়সের এসব নারিকেলের চারায় আগামী তিন বছর পর থেকে ফলন অসা শুরু করবে। ফলন শুরু হলে প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যাবে। এতে করে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর বাসস'কে বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের বিভিন্ন উপজেলায় এসব নারিকেলের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ চলছে। ফলে এ অঞ্চলে নারিকেল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। চলতি মাসের মধ্যেই সকল নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।
আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার
ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত