অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


কী ঘটবে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুন ২০২৪ দুপুর ০২:২৩

remove_red_eye

৩৪৩

কাল নির্বাচন
 
মো. জসিম জনি, লালমোহন : ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল (৯জুন)। নির্বাচনকে ঘিরে পৌরশহর থেকে শুরু করে গ্রামের ভোটারদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। নতুন করে ‘কারা বসবেন লালমোহন উপজেলা পরিষদে, নির্বাচনে ঘটবে কী’ এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উপজেলার সাধারণ মানুষের মধ্যে। অনেক প্রার্থী আবার কাজে লাগাতে চান নিজ নিজ এলাকার ভোট ব্যাংক।
বর্তমানে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ। তিনি এরআগেও দুই বার টানা লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়ী হন।
অন্যদিকে শালিক প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন ভোলার দুই এমপির খুবই কাছের আত্মীয় মো. আকতার হোসেন। তিনি লালমোহন উপজেলার কালমা ইউপির একাধিকবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার পক্ষে প্রকাশ্যে কাজ করছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যার ফলে ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি ও তার সমর্থকরা। আকতার হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
এছাড়া দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন লালমোহন উপজেলা বিএনপির (একাংশের) সাবেক সদস্য সচিব মো. আকতারুজ্জামান টিটব। যদিও এ নির্বাচনে তিনি স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করেছেন। আকতারুজ্জামান টিটবও উপজেলার চরভূতা ইউপির একাধিকবারের চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে তিনি ওই ইউপির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। তবে অন্যান্য প্রার্থীদের কাছে এই আকতারুজ্জামান টিটব একটি ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছেন। কারণ লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি একাই বিএনপিপন্থি চেয়ারম্যান প্রার্থী।
অপরদিকে হেলিকপ্টার প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন হোসেন হাওলাদার। তিনিও ছিলেন উপজেলার চরভূতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 
এই নির্বাচনে একেবারেই নতুন চেয়ারম্যান প্রার্থী লায়ন আবুল হাসানাত হাসনাইন। তিনি লড়ছেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে। তারুণ্যকে কাজে লাগিয়ে জয়ী হতে চান তিনি। আবুল হাসানাত হাসনাইন অনলাইন লিগ্যাল সার্ভিস বিডির প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন। চিংড়ি মাছ প্রতীক নিয়ে মাঠে লড়ছেন একেএম বাহারুল ইসলাম। তিনি লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম নজরুল ইসলামের ভাই। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন নজরুল ইসলাম লাভু। তিনি পল্লীবিদ্যুৎ সমিতির দুইবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে চমক আছে ভাইস চেয়ারম্যান পদে। এই পদে লড়ছেন মোট চারজন প্রার্থী। যাদের মধ্যে রয়েছেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন। তিনি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া নতুন করে এবার তালা প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. জাকির হোসেন। বই প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আ.ন.ম. শাহ্ জামাল দুলাল এবং টিউবওয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে ভোটের মাঠে রয়েছেন মো. জাকির হোসেন। তবে ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী থাকলেও সাধারণ মানুষজন মনে করছেন, তুমুল প্রতিদ্বন্দ্বীতা হতে পারে চশমা প্রতীকের প্রার্থী আবুল হাসান রিমন ও তালা প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেনের মধ্যে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দুইজন। এদের মধ্যে হাঁস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাসুমা বেগম। এছাড়াও এই পদে কলস প্রতীক নিয়ে মাঠে লড়ছেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের উপজেলার নেত্রী রোকেয়া বেগম।
এদিকে উপজেলার ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যারা কাজ করবে এবং সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত থাকবেন তাদেরকেই নির্বাচনে ভোট দিয়ে জয়ী করবেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আমরা লালমোহনবাসীকে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবো।
প্রসঙ্গত, একটি পৌরসভার ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমোহন উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪৭জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৭৩জন এবং পুরুষ ভোটার ১লাখ ৩৫ হাজার ৩৭১জন। এছাড়া এই উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩জন। এসব ভোটররা উপজেলার ৮৩টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...