অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসনে একই স্কুলের দুই শিক্ষার্থী পেলেন নটর ডেমে কলেজে ভর্তির সুযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুন ২০২৪ রাত ১০:০৬

remove_red_eye

৩৩৩

মোঃ ইসমাইল : রাজধানীর নটর ডেম কলেজের মানবিক বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত মেধাতালিকায় স্থান পেয়েছেন ভোলার চরফ্যাসনের একই স্কুলের  দুই মেধাবী শিক্ষার্থী।  তারা হলেন- সাঈদ মাহমুদ (ফারদিন) ও মেহেদী হাসান সামি। তারা চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
 
গত ১ জুন নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত সোমবার (৩ জুন) এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। নটর ডেম কলেজের ওয়েবসাইট থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সুযোগ পেয়েছেন চরফ্যাসনের দুই মেধাবী ছাত্র।
 
তারা দুই জনই একই উপজেলার বাসিন্দা। ফজলুর রহমান ও ফারজানা আক্তার এই শিক্ষক দম্পতির ছেলে সাঈদ মাহমুদ ফারদিন এবং মাহবুব ইসলাম ও ফারজানা ইসলাম এই শিক্ষক দম্পতির ছেলে মেহেদী হাসান সামি।
 
চলতি বছরে চরফ্যাসন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি-২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তাদের সাফল্যে শিক্ষক, পরিবার ও সহপাঠীরা আনন্দিত।
 
জানতে চাইলে সাঈদ মাহমুদ ফারদিন বলেন, আমি এই বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আসলে ছোট থেকেই সবার জীবনের একটা ইচ্ছে থাকে। আমি এটা হবো ওটা হবো। আমারও  কিছু ইচ্ছে ছিলো। আমি নবম শ্রেণিতে সাইন্স নিয়ে পড়াশোনা করি। কিন্তু আমার কাছে একটা সময় মনে হলো যে আমি সায়েন্সে একটু দুর্বল। বাসা থেকেও বলতেছিলো, বেশি সমস্যা হলে গ্রুপ বদলানোর কথা। আমি নবম শ্রেণির শেষে বলতে গেলে দশম শ্রেণির প্রথম দিকে মানবিকে চলে আসি।
 
তিনি বলেন, দশম শ্রেণিতে মানবিক থেকে নিয়মিত ক্লাস করা শুরু করি। প্রতিদিন রুটিন করে ১-২টা করে অধ্যায় শেষ করতে থাকি। চেষ্টা করি আর ভাবি, আমাকে পারতেই হবে। আমি মানুষ, আমি সব পারবো। ইনশাআল্লাহ আমি পেরেছিও। এরপর এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। এরপর সবার ইচ্ছে, উচ্চ মাধ্যমিকে আমি যেন নটর ডেম কলেজে ভর্তি হই। আমার আত্মবিশ্বাস ছিলো, আমি সেটা পেরেছি। উচ্চশিক্ষা অর্জন শেষে আমি বিসিএস ক্যাডার হতে চাই। 
 
নটর ডেমে ভর্তির সুযোগ পেয়ে ফারদিনের মতো উচ্ছ্বসিত মেহেদী হাসান সামিও। তিনি বলেন, আমার বাবা কলেজ শিক্ষক ও মা স্কুল শিক্ষক। সেই ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করবো। আমার স্বপ্ন হলো শিক্ষকতা করা। এসএসসির ফলাফল জানার পর থেকে ঘরোয়া পরিবেশে বাসায় থেকেই আমি নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি নিয়েছি। আমি সফলও হয়েছি।  প্রত্যন্ত অঞ্চলের লেখা-পড়ায় আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমি চাই আমার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক এই প্রত্যন্ত অঞ্চলে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...