অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় উপজেলা নির্বাচন ভোট দিতে গিয়ে শিশু সন্তানকে হারালেন মা বাবা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২৪ রাত ০৯:২৫

remove_red_eye

৪৪৭

মোঃ ইসমাইল, মনপুরা থেকে ফিরে : ভোলার মনপুরায় উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দিতে গিয়ে তার শিশু সন্তানকে হারালেন মা বাবা। পুকুরের পানিতে ডুবে তার আড়াই বছরের শিশু শামিমের মৃত্যু হয়েছে।  বুধবার (৫ জুন) দুপুরে ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।   নিহত শামিম ওই এলাকার সোহাগের ছেলে।
নিহত শামিমের স্বজনরা জানান, শামিমকে ঘরে রেখে তার মা  নিকটস্থ ভোট কেন্দ্রে ভোট দিতে যায়।ভোট দিয়ে এসে তাকে না পেয়ে খোজাখুজি করেন।  একপর্যায়ে তাদের বাড়ির পুকুরে শামিম কে ভাসতে দেখে  স্থানীয়রাসহ তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসা তাকে মৃত্যু ঘোষনা করেন। এসময় এক মাত্র ছেলে সন্তান কে হাড়িয়ে শিশুর মা বাবা সহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ঐ সময় হাসপাতালে পরিবেশ ভারী হয়ে ওঠে। মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের কর্মকর্তা ডাঃ কবির হোসেন জানান, নিহত শামিম পুকুরের পানিতে পরে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।