অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

অন্ধকার ঘুচে একদিন আলো আসবে: তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ রাত ১১:৫৯

remove_red_eye

১২৬২

বাংলার কন্ঠ প্রতিবেদক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা পথে যদি আমরা পরিচালিত হই, তবে আশা করি এই দূর্যোগ মোকাবেলা করতে কোন সমস্যা হবেনা। আমরা আশা করি ওই অন্ধকার ঘুচে যাবে। প্রধানমন্ত্রী কণ্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই আধারের পরে আলো আমাদের জীবনে আসবে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায়  ভোলা সদর উপজেলা পরিষদের হল রুমে ১০ হাজার কর্মহীন মানুষের মাঝে তৃতীয় দফায়  তোফায়েল আহমদের নিজ উদ্যেগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে  ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এর আগে আরো ভোলা সদরে দুই দফায় তোফায়েল আহমদের  পক্ষ থেকে ২৫ হাজার মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু’র নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ মোকাবেলা করা হচ্ছে। ১৯৭১ সালে যেমনি রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন। এখনও প্রত্যেক নেতা-কর্মীকে মানুষের জন্য কাজ করতে হবে। কর্মহীন মানুষের  ঘরে ঘরে সঠিকভাবে ত্রান পৌঁছে দিতে হবে।

এ সময়  সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, এক স্থানে সবাই জড়ো হবেন না। নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে ত্রান কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি ।

তোফায়েল আহমেদ আরো বলেন, সারাদেশের জনপ্রতিনিধিরাও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এছাড়া সরকারিভাবেও ত্রাণ বিতরণ অব্যাহত আছে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ বলেন, সমাজে এমন অনেক পরিবার রয়েছে যারা মুখ ফুটে ত্রাণ চাইতে পারেননা। সেই মানুষদের খুঁজে খুঁজে ত্রাণ দিতে হবে। খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন,ভোলা জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ মিয়া প্রমূখ।

পরে সদর উপজেলার ১৩ ইউনিয়ন’র আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক নিজ নিজ এলাকার জন্য পরিবার প্রতি ৮ প্রকার খাদ্য সামগ্রী ২১ কেজি ওজনের প্যাকেট সমুহ গ্রহণ করে এলাকায় বয়ে নিয়ে যান এবং কর্মহীনদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া শুরু করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫কেজি আলু, এক কেজি মশুরডাল,   ২কেজি ছোলা, সয়াবিন তেল ১ লিটার, খেজুর ১কেজি, চিনি ১ কেজি ও ১কেজি পেয়াজ।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...