বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা জুন ২০২৪ রাত ০৮:৩৬
৫৩০
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে মাটিতে মিশে যাওয়া বসতঘর হারানো গৃহহীনদের পাশে আর্থিক ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মো. রায়হান-উজ্জামান। সোমবার (৩ জুন) দুপুরে নিজে উপস্থিত হয়ে উপজেলার দুই ইউনিয়ন ও পৌর এলাকার তিনটি পরিবারের হাতে ওই সহায়তা তুলে দেন।
উপজেলার সাঁচরা ইউনিয়নের দরুইন গ্রামের অসহায় শহিদুলের স্ত্রী আচমা বেগম, তেঁতুলিয়া নদী সংলগ্ন কুতুবা ইউনিয়নের ছোট মানিকা গ্রামের কয়ছর গাজী ও পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের আ. রহিমের হাতে নগদ ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা হস্তান্তর করেন। এর আগে ওই পরিবারগুলোকে ৩০ কেজি করে চাউল দেয়া হয়।
ইউএনও মো. রায়হান-উজ্জামান বলেন, ক্ষতিগ্রস্থদের মধ্যে সহায়-সম্বলহীন,নি:স্ব,অসহায় পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও দেয়া হবে। খাস জমি প্রাপ্তি সাপেক্ষে ৩ জনকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
ওই সময় যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,কুতুবা উনিয়নের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, সাঁচরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিবুল্লাহ মৃধা, প্রকল্প বাস্তবায়ন, কর্মকর্তা সোহেল হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান, জেএম.মমিন, সাইফুল ইসলাম আকাশ উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত