বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা জুন ২০২৪ সন্ধ্যা ০৭:০০
৩৪৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তার আমলে আওয়ামী লীগ দরখাস্ত দিয়ে, নতুন করে অনুমোদন নিয়ে দল গঠন করেছিল।
সোমবার (৩ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
ফখরুল বলেন, পত্রিকা খুললেই দেখা যাবে বেনজীরের (পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ) নজিরবিহীন দুর্নীতি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তাকেও স্যাংশন দেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যকে পার্শ্ববর্তী দেশে টুকরো টুকরো করা হয়েছে। এই হলো সরকারের চেহারা।
তিনি বলেন, পুলিশ বাহিনীর মান-ইজ্জত কোথায় থাকে, যখন সাবেক আইজিপিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে। অর্থাৎ এ সরকার দেশটাকে ধ্বংস করে ফেলেছে।
বিএনপি মহাসচিব বলেন, সাহস থাকলে আসুন না, একটা নিরপেক্ষ নির্বাচন করুন। অবাধ-সুষ্ঠু নির্বাচন হলে কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। এ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গত ১৫ বছরে দানব সরকার সবকিছু ধ্বংস করেছে।
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বারবার জেলে যাচ্ছি, কিন্তু আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরও দৃঢ় করতে হবে। সবাই মিলে একসঙ্গে এক জোটে নামতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রপতি কে হয়েছিলেন? খন্দকার মোশতাক আহমদ। মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের নেতারাই। মন্ত্রিত্বে কোনো পরিবর্তন হয়নি। মন্ত্রীরা মোশতাককে স্যালুট করেছিলেন। আওয়ামী লীগ সব করার জন্য বিএনপির ওপর দোষ চাপায়। কিন্তু তখন তো বিএনপির জন্মই হয়নি।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সাহিদা রফিক,মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ ।
সুত্র জাগো
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত