বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জুন ২০২৪ রাত ১১:৩৮
৩৯৯
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রথম দিন শিশু উপস্থিতি কম
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৫ বছরের কম বয়সী ২ লাখ ৯০ হাজার ৯৩৬ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো কার্যক্রম ছিল শনিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এ দিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় শিশু উপস্থিতি কম ছিল। ঘরবাড়ি বিধস্ত হওয়ায় অনেক শিশুর পরিবার অন্যত্র আশ্রয় নেয়। আবার অনেকে ত্রানের জন্য ছুটছেন। ফলে ভিটামিন-এ শিশুদের খাওয়ার বিষয়টি ওই সব পরিবারের কাছে গুরুত্ব পায় নি। ফলে সময় সীমা বাড়ানোর দাবি জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিকে এমন পরিস্থিতিতে আরো ৫ দিন সময় বাড়ানো হয়েছে বলে জানান, সিভিল সার্জন ডা: কেএম শফিকুজ্জামান।
শহরের নলিনী দাস মাধ্যমিক বালিকা স্কুল কেন্দ্রে শনিবার সকাল ৮ টায় শিশুদের মুখে ভিটামন এ ক্যাপসুল খাইয়ে জেলার ৬৭ ইউনিয়নের ১ হাজার ৬৮৯ কেন্দ্রে এক যোগে কার্যক্রমের উদ্বোধন করেন ভোলার সিভিল সার্জন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনিরুল ইসলাম।
এ কার্যক্রম সফল করতে ৩ হাজার ৩৭৮ কর্মী কাজ করছেন বলে জানান সিভিল সার্জন। এদিকে দুপুর ১২ টার পর অনেক কেন্দ্র ফাঁকা দেখা যায়। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় শিশুদের উপস্থিতি কম ছিল বলে স্বাস্থ্য কর্মীরা জানান। ভেদুরিয়া, ভেলুমিয়া, মদনপুর চর, চরকচুয়াখালীসহ ক্ষতিগ্রস্ত এলাকায় এমন পরিস্থিতি দেখা যায় বলে স্থানীয়রা জানান।
সিভিল সার্জন জানান, পরবর্তী সময়ে ভিটামিন-এ খাওযার সুযোগ থাকবে। ওই নির্দেশনা জানিয়ে দেয়া হয় প্রতিকেন্দ্রে।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত