অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

পুরস্কারে ভূষিত হলো ভোলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২৪ রাত ১১:০৫

remove_red_eye

৪৬৪

                           জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ডেইরি সেক্টরে বিশেষ অবদান রাখায ভোলার স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা 'গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জাতীয় পর্যায়ে ' ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভ‚ষিত হয়েছে।
শনিবার (১লা জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪ উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানে ডেইরি সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন মহিন এর হাতে এ সম্মাননা ক্রেস্ট, একলক্ষ টাকার চেক  ও সনদ তুলে দেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মাহমুদ বেলাল হায়দার, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ আমাদু বা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডা. মো. রিয়াজুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপির ডেপুটি ডিরেক্টর ডা, হিরন্ময় বিশ্বাস, প্রধান মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এমিরেটরস ডা. এবিএম আব্দুল্লাহ।
দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে দুগ্ধ খাতে দেশের সফল খামারি ও উদ্যোক্তাদেরকে তৃতীয়বারের মতো ডেইরি আইকন পুরস্কার ২০২৩ প্রদান করা হয়। বিশ্ব দুগ্ধ দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদফতর। ২০২২ সালে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।
এবছর গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে দুধ ও মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে এ পুরস্কারে ভ‚ষিত করা হয়। প্রতিটি পুরস্কারের জন্য আর্থিক মূল্য এক লক্ষ টাকা এবং সেই সাথে প্রত্যেককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, ভোলা জেলার সামগ্রিক উন্নয়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এই কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ধরনের পুরস্কার সংস্থাটি ইতোমধ্যে গ্রহণ করেছে। সংস্থার অন্যতম একটি কাজের মধ্যে দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ একটি বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদফতর গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভ‚ষিত করেছেন।

তিনি আরও বলেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে আরও বেশ কিছু পুরস্কার গ্রহন করেছে তার মধ্যে জাতীয় যুব পুরস্কার-২০১৩, আইএফডিসি পুরস্কার-২০১৩ এবং চ্যানেল আই-স্ট্যান্ডার্ড চ্যাটার্ড অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০১৯ লাভ করেছে। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতিতে অবদান রাখায় ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে পুরস্কার প্রাপ্ত হয়।
তিনি বলেন, আমাদের কাজের স্বীকৃতির জন্য আমাদেরকে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভ‚ষিত করায় আমরা সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পুরস্কার প্রদানের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের কাজের স্পৃহা ও দায়িত্বশীলতা বেড়ে গেল। আশা করছি এর মাধ্যমে আমারা ভোলার মানুষের জন্য আরও নিবিড়ভাবে আরও অধিক কাজ করতে সক্ষম হবো।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...