অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

মনপুরা নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৯ রাত ০৯:৩৯

remove_red_eye

৮৭৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ৩১ শে অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় এই কর্মসূচী পালন করা হয়। মনপুরা সরকারী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

জানা যায়, গত ২৯ শে অক্টোবর মঙ্গলবার মনপুরা সরকারী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ১নং মনপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো: মফিজুল ইসলামের মেয়ে লিজা বেগম (১৯) কলেজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে কাওয়ারটেক নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার এই মর্মান্তিক মৃত্যুতে তার কলেজ সহপাঠিরা বৃহন্পতিবার প্রথমে শোক র‌্যালী বের করেন। শোক র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।

শোক র‌্যালী শেষে নিরাপদ সড়কের জন্য দীর্ঘ মানববন্ধন করেন মনপুরা সরকারী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা। এই মানববন্ধনে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে নিরাপদ সড়কের দাবীতে বক্তব্য রাখেন,মনপুরা ডিগ্রী কলেজ ছাত্র মো: সাগর ফরাজী,মো: মেহেদী বেলাল,মো: রাকিব,ইব্রাহীম মেজবাহ,মো: শাকিল,সজিব,আরজু বেগম,ফারজানা আক্তার সাথি,সাদিয়া মিম,মো: মহিউদ্দিন,আনোয়ার,মনির,আল আমিন,মামুন,নাহিদ ও সাব্বির প্রমুখ।

পরে ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষে একটি ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিরাপদ সড়কের ৯টি দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর কাছে হস্তান্তর করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ বলেন,নিরাপদ সড়কের দাবীতে একটি স্মারকলিপি পেয়েছি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...