অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে বিচ্ছিন্ন চরাঞ্চলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফজলুল হকের আনারস মার্কার প্রচারণা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৪০৬

তজুমদ্দিন প্রতিনিধি : ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ হওয়া ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস) আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। তিনি কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তার কর্মি সমর্থকদের নিয়ে নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। গতকাল উপজেলার সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিনের সেলিম বাজার, নুরুল ইসলাম চৌধুরী বাজার ও মাষ্টার বাজারে ফজলুল হক দেওয়ান পথসভা এবং চরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসতিয়াক হাসান, সোনাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, ইউপি সদস্য রিজন মাতাব্বর, তসলিম পাটওয়ারী, আব্দুল মন্নান (বাগানি), আরিফ তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   ফজলুল হক দেওয়ান ভোটারদের উদ্দেশ্যে করে বলেন, আগামী ৯জুন আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি চরের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্তা উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। নির্বাচনের দিন আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আপনাদের প্রাণ প্রিয় নেতা মরহুম শামছুদ্দিন সেলিম চেয়ারম্যান ও মরহুম অহিদউল্যাহ জসিম চেয়ারম্যানের সাথে যেমনি চরবাসির সুখে দুঃখে ছিলাম আগামী দিনে তেমনি থাকবো আপনাদের পাশে।
উল্লেখ্য, নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৩৬টি। মোট ভোটার ১ লক্ষ ৩ হাজার ৩৮৮জন। পুরুষ ভোটার ৫৩ হাজার ৭৪০, নারী ভোটার ৪৯ হাজার ৬৪৮জন। আগামী ৯জুন ভোটের মাধ্যমে উপজেলাবাসি তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানের দায়িত্ব প্রদান করবেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...