অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে মে ২০২৪ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

৪৩০

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আজ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে সরকারিভাবে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। 
শুক্রবার সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়ন ও কুতবা ইউনিয়নে অসহায়দের মধ্যে এসব চাল তুলে দেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এ সময় পৃথক অনুষ্ঠানে গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল ও কুতবা ইউনিয়নে ২০০ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। 
চাল বিতরণ অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমাদের এই এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এখানকার তেঁতুলিয়া নদীর বেড়ীবাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে মৎস্য ও কৃষির ক্ষতি হয়েছে। তাই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষ পুনর্বাসিত না হয়  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা রয়েছি। একই সঙ্গে শিগগিরই সিসি ব্লক ও টেকসই বেড়ীবাঁধ  নির্মাণের মাধ্যমে এই এলাকার মানুষের প্রাণের দাবি পূরণ করা হবে বলে জানান তিনি। 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান, গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ হোসেন, কুতবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়েদ মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...