অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার মেঘনায় জাল পাতা নিয়ে সংর্ঘষ : ১ জেলে নিখোঁজ, আটক দুই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

১০৫৭

বাংলার কন্ঠ ডেক্স:: ভোলা সদর উপজেলার ইলিশার গাজিরচর সংলগ্ন মেঘনা নদীতে জাল পাতা নিয়ে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় নদীতে পড়ে মো. বাসেদ (২২) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটলেও আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নিখোঁজ ওই জেলের কোন সন্ধান পাওয়া যায় নি। এদিকে ঘটনার সাথে জড়িত ২ জনকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

ভোলা জনতা বাজার এলাকার জেলে মোঃ মনির মাঝি জানান, বুধবার বিকালে ভোলার গাজির চরে তার ট্রলারের ১০ মাঝি মাল্লা মেঘনায় জাল ফেলে অপেক্ষা করছিল। এ সময় পূর্ব ইলিশার হারুন মাঝির ট্রলাররের জাল এসে তাদের জালের উপর উঠে যায়। ওই জাল সরাতে গেলে হারুন মাঝির ট্রলারের জেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এলোপাথারি পিটিয়ে মনির মাঝির ট্রলারের জেলে মোঃ বাসেদকে নদীতে ফেলে দেয়। এর পর থেকে এখনো বাসেদ নিখোঁজ রয়েছে। এসময় অন্য জেলেদের সহায়তায় হামলাকারীদের মধ্যে ভুট্টো ও রাকিব নামের ২ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

নিখোঁজ বাসেদের মামা মোঃ হোসেন জানান, ঘটনার পর তারা পুলিশ ও কোস্টগার্ডকে জানিয়েছে। এছাড়া আজ (বৃহস্পতিবার) সকাল থেকে নদী ও নদীর পাড়ে মাইকিং করা হয়েছে। পরিবারের লোকজনজন ট্রলার নিয়ে দিনভর খোঁজাখুজি করে (বিকাল ৪টা পর্যন্ত) কোন সন্ধান পায় নি।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বুধবার রাতে এর সাথে জড়িত ২ জনকে স্থানীয়রা আটক করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...