লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ বিকাল ০৩:৫৭
১২১৪
লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে রোজাদার ও কর্মহীন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌছে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার লালমোহনের ধলীগৌরনগর, চরভূতা ও লালমোহন সদর ইউনিয়নে প্রায় ১৬ শ পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে এ ইফতার সামগ্রী পৌছে দেওয়া হয়।
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রীর পদক্ষেপের কারণে করোনা প্রাদুর্ভাব বাংলাদেশে এখনো নিয়ন্ত্রণে আছে। আর এ নিয়ন্ত্রণ বহাল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখুন। এ ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য সবাই সতর্ক থাকুন। রমজানে যাতে খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকে সে দিকেও নজর দেওয়া হচ্ছে।
এমপি শাওন আরো বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারের ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমূখ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত