অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনের চর-পাতিলার দূর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২৪ রাত ০৯:৩৬

remove_red_eye

৪২৩

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনের চর-পাতিলায় ঘূর্ণিঝড় রিমেল দূর্গত ৫শ পরিবারের মধ্যে চাউলসহ জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মে) দুপুরে চর পাতিলা বাজারে ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেক মূহিত। এসময় উপস্থিত ছিলেন, কুকরী-মুকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।
 
কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান হাসেম মহাজন জানান, ঘূর্নিঝড় রিমেলের তান্ডবে সাগর মোহনার চর পাতিলার ৫শ’ বসতি পরিবারের সবগুলো ঘর বিধ্বস্ত হয়েছে। পানির স্রোতে বেশীরভাগ ঘর, ঘরের মজুদ খাদ্যসামগ্রী. চুলা-চাক্কি , হাড়ি-পাতিল ভেসে গেছে। 
 
রিমেল পরবর্তী ঝড়ো হাওয়া, অব্যহত প্রবল জোয়ার এবং ভারী থেকে মাঝারী বর্ষণ অব্যহত থাকায় দূর্গত এই পরিবারগুলোতে এখনো রান্না করে খাওয়ার মতো অবস্থা ফিরে নাই। ফলে পরিবারগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। উদ্ভত পরিস্থিতিতে মঙ্গলবার থেকে পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার থেকে পরিবারগুলোর কাছে জরুরী খাদ্যসামগ্রী পৌছে দেয়ার কাজ শুরু হয়েছে। 
 
সহকারী কমিশনার (ভূমি) মো. সালেক মূহিত বলেছেন, সাগরের ঢেউ আছড়ে পড়া কূলে চর পাতিলার অবস্থান। অবস্থানগত কারণে চরের মানুষ রিমেলের তোপে পড়ে অবর্নণীয় ক্ষতির শিকার হয়েছে। ঝড় পরবর্তী বৈরী আবহাওয়া দূর্গত মানুষের দুর্ভোগ আরো বাড়িয়েছে। পরিবারগুলোতে রান্না শুরুর মতো পরিবেশ না ফেরা পর্যন্ত জরুরী ত্রান অব্যহত রাখা হবে। যাতে খাদ্যের জন্য কেউ কষ্ট না পায় সরকারের তরফ থেকে তা নিশ্চিত করা হবে।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...