অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরা উপকূলে বিশুদ্ধ পানি ও নিরাপদ টয়লেটের সংকট চরমে

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২৪ রাত ০৯:৩২

remove_red_eye

৪৩১

       ঘূর্ণিঝড় রেমালের তান্ডব
 
আবদুল্লাহ জুয়েল, মনপুরা : ভোলার বিচ্ছিন্ন উপকূল মনপুরা উপজেলায় গত তিন ধরে ভয়াবহ তান্ডব চালিয়েছে ঘুর্ণিঝড় রেমাল। এর তান্ডবে পুরো উপজেলা সহ বিচ্ছিন্ন ছোট-বড় ১০ টি চরাঞ্চলে ৫০ হাজারের অধিক বাসিন্দাদের মধ্যে ক্ষত চিহৃ রেখে গেছে।
ওই সমস্ত এলাকায় মানুষের ঘর-বাড়ি হারিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এর মধ্যে জোয়ারের নোনা পানি নলকূপে প্রবেশ করায় খাওয়ার বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারন করেছে। এছাড়াও জোয়ারের ভেসে নিয়ে গেছে আধা-কাঁচা টয়লেট। এর সংকটও চরম আকার ধারন করেচে বাসিন্দাদের মধ্যে। যত্রতত্র দায়সারাবাবে মানুষ প্রাকৃতিক কাজ সারছেন। এতে পরিবেশের দূষন হচ্ছে।
উপজেলা থেকে বিচ্ছিন্ন নবগঠিত বেড়ীবাঁধহীন কলাতলী ইউনিয়নের অবস্থা চরমে। সেখানে ২০ হাজারের ওপরে মানুসের বসবাস। এছাড়াও চরশামসুদ্দিন, সোনারচর, চরবদনা, কাজিরচর ও ঢালচরে অবস্থাও নাজুক। এই সমস্ত এলাকায় বেড়ীবাঁধ না থাকায় ৬-৭ ফুট জোয়ারের পানিতে গত তিনদিন ধরে মানুষ পানিবন্দি অবস্থায় ছিল। জোয়ারের নোনা পানিতে প্রত্যেকটি নলকূল ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। পাশাপাশি নিরাপদ টয়লেট নেই বললে চলে।
বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার, ঢালচরের কালাম, কাজিরচরের ইউপি সদস্য চরশামসুদ্দিন চরের বাসিন্দা আবু কালাম এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ টি পয়েন্টে বেড়ীবাঁধ ভেঙ্গে পুরো ইউনিয়ন প্লাবিত হয়। এর পাশাপাশি ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ টি পয়েন্টে বেড়ীবাঁধ ভেঙ্গে পুরো ইউনিয়ন প্লাবিত হয়। দুই হাজারের বেশি ঘর-বাড়ি ক্ষতিগস্থের পাশাপাশি জোয়ারের নোনা পানিতে দুই ইউনিয়নের বেশিরভাগ নলকূপে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এর পাশাপাশি আধা-কাঁচা টয়লেটে পানিতে ভেসে যাওয়ায় সবচেয়ে বিপদে পড়েছে বাসিন্দারা।
হাজিরহাট ইউনিয়নের সোনার চর গ্রামের বাসিন্দা সুর্বনা, দাসেরহাট গ্রামের বাসিন্দা কামাল, চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মামুন সহ অনেকে জানান,নোনা পানিতে নলকূপ ব্যবহারে অযোগ্য হয়ে পড়ায় বিশুদ্ধ পানির চরম আকার ধারন করেছে। এছাড়াও আধা-কাঁচা টয়লেট ভেসে যাওয়ায় প্রাকৃতিক কাজ দিনের বেলায় না পেরে রাতে বেলায় করছেন। 
এই ব্যাপারে হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ও ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, ঘরবাড়ি ভেঙ্গে সবশেষ। এখন বিশুদ্ধ খাবার পানি ও নিরাপদ টয়লেট চরম আকার ধারন করেছে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আশরাফ হোসেন জানান, নোনা পানিতে অযোগ্য হয়ে যাওয়া নলকূপের তালিকা করা হচ্ছে। এছাড়াও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। নিরাপদ টয়লেটে ব্যবহারের উদ্যোগ গ্রহন করা হচ্ছে

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...