অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা দেশের অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে মে ২০২৪ রাত ০৯:১৬

remove_red_eye

৪২২

লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ এখন যেকোনো দুর্যোগ মোকাবিলায় মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার আমলেই দেশের অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন বহুদূর এগিয়ে গেছে। বিশ্ববাসীর কাছেও বাঙালী এখন সম্মানিত।
বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ¯øুইসগেট এলাকায় ঘূর্ণিঝড় রেমালে প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও এদিন দুপুর পর্যন্ত উপজেলার ফরাজগঞ্জ এবং ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্নস্থানে গিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত মোট দেড় হাজার পরিবারের মাঝে চাল, শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করেন তিনি। অন্যদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, থানার ওসি এসএম মাহবুব উল আলম এবং বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...