বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ বিকাল ০৩:২৬
১৫৯৮
বাংলার কন্ঠ প্রতিনিধি:: করোনা ভাইরাসের কারনে ভোলায় পবিত্র রমজান মাসে ঘরে থাকা বিভিন্ন পেশার কর্মহীন ১০ হাজার পরিবারের ঘরে ঘরে ভোলা-১ আসনের সংস দসদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে তৃতীয় দফায় ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুর ১২ টায় ভোলা সদর উপজেলা পরিষদের হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি। ব্যক্তিগত উদ্যোগে তিনি এই ব্যবস্থা করেছেন। সামাজিক দূরুত্ব নিশ্চিত করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এই খাদ্যসমূহ ঘরে ঘওে পৌঁছে দিবেন। এতে থাকছে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। ইতি পূর্বেও ২ দফা ৩০ হাজার মানুষের মাঝে ত্রাণ দিয়েছেন তিনি।
এ সময় ভিডিও কনফারেন্সে তোফয়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কৃষক, ব্যাবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের জন্য একটি নির্দেশনা ও প্যাকেজ দিয়েছেন। আমরা যদি প্রধানমন্ত্রীর নির্দেশনার সেই পথে পরিচালিত হই, তাহলে আমরা আশা করি এই দুর্যোগ মোকাবেলা করতে কোন বেগ পেতে হবেনা। করোনা ভাইরাস যতোক্ষন থাকবে আমরা ততক্ষন মানুষের পাশে থাকবো।
তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রীর কণ্ঠে কন্ঠ মিলিয়ে বলেন, আধারের পরে আলো আমাদের জীবনে আসবে। আমরা আশা করি ওই অন্ধকার অচিরেই ঘুচে যাবে।
এ সময় তিনি নেতাকর্মীদের সততার সাথে নিষ্ঠার সাথে দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ বিতরন করার জন্য নির্দেশ দেন।
এদিকে খাদ্য সামগ্রি বিতরনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহরুল ইসলাম নকিবসহ দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত