লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে মে ২০২৪ রাত ০৮:২৫
৪০৬
লালমোহন প্রতিনিধি : দেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতোমধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ছে ভোলার লালমোহন উপজেলায়। এখানে ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে। শনিবার রাত থেকে রোববার দিনব্যাপী লালমোহন উপজেলাজুড়ে চলতে থাকে হালকা বাতাস ও গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল রয়েছে উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। বেড়েছে স্বাভাবিকের তুলনায় পানিও।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে লালমোহন উপজেলা প্রশাসন। এরইমধ্যে প্রস্তুত রাখা হয়েছে ১৫৩টি সাইক্লোন শেল্টার। গ্রামে-গ্রামে মানুষজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে কার্যক্রম চালাচ্ছে সিপিপি, রেড ক্রিসেন্ট ও স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন। গঠন করা হয়েছে মেডিকেল টিম। যেকোনো ধরনের পরিস্থিতি জানতে এবং জানাতে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড় রেমাল থেকে রক্ষা পেতে ইতোমধ্যে লালমোহন উপজেলার বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন এক হাজারেরও অধিক মানুষ। অন্তত পাঁচশত গবাদি পশুকেও নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এসব মানুষের মাঝে শুকনা খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া মজুদ রয়েছে বিশেষ বরাদ্দ।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এরই মধ্যে মানুষজন আশ্রয় নিয়েছেন। আমরা তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত