অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩


সাত চেয়ারম্যান প্রার্থীর সম্পদ ও শিক্ষাগত যোগ্যতা যেমন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২৪ রাত ১১:১৪

remove_red_eye

৩৬৬

      লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন

লালমোহন প্রতিনিধি : আগামী ২৯ মে ভোলার লালমোহন উপজেলায় ৩য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরমধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠে আছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, শালিক প্রতীকে লড়ছেন কালমা ইউপির সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান মো. আকতার হোসেন, দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন চরভূতা ইউপির সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব, হেলিকপ্টার প্রতীকে লড়ছেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন হাওলাদার, চিংড়ি মাছ প্রতীক নিয়ে মাঠ আছেন একেএম বাহারুল ইসলাম কামাল, কাপ-পিরিচ প্রতীক নিয়ে লড়ছেন লায়ন আবুল হাসনাত হাসনাইন এবং আনারস প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন নজরুল ইসলাম লাভু।
নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার জন্য এসব প্রার্থীরা উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তার কাছে নিজেদের সম্পদ ও শিক্ষাগত যোগ্যতাসহ নানাবিধ বিষয় সর্ম্পকে হলফনামা জমা দিয়েছেন।
তাদের জমাকৃত ওইসব হলফনামা পর্যবেক্ষণ করে দেখা গেছে, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদের শিক্ষাগত যোগ্যতা এমএ। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এর মধ্যে ৩টি মামলায় খালাস পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে চলমান ও তদন্তাধীন রয়েছে মোট দুইটি মামলা। এছাড়া তার বার্ষিক আয় ১০ লাখ ২৯ হাজার ৮৭৩ টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে ৪০ হাজার, বাড়ি ভাড়া থেকে ২ লাখ ১৬ হাজার, ডিপিএস থেকে ১৩ হাজার ৮৭৩ টাকা, মুক্তিযোদ্ধা ভাতা থেকে ২ লাখ ৮০ হাজার, উপজেলা পরিষদ থেকে সম্মানী ৪ লাখ ৮০ হাজার টাকা। অধ্যক্ষ গিয়াসউদ্দিনের অস্থাবর সম্পদ রয়েছে আরো ১০ লাখ ১১ হাজার ৬৯০ টাকা। যার মধ্যে নগদ ৫ লাখ টাকা, ব্যাংকে জমা ২ লাখ ৪১ হাজার ৬৯০ টাকা, ২টি স্পিড বোর্ট বাবৎ ৭০ হাজার, টিভি-ফ্রিজ-ফ্যান বাবৎ ১ লাখ, চেয়ার-খাট-ফার্নিচার বাবৎ ১ লাখ টাকা। এই প্রার্থীর স্থাবর সম্পদের মধ্যে রয়েছে পৈত্রিক সূত্রে পাওয়া ২.১৮ একর কৃষি জমি। সোনালী ব্যাংকে ঋণ রয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৬৭৭ টাকা। এছাড়া তার স্ত্রীর রয়েছে ২৫ ভড়ি স্বর্ণ ও ৪ শতাংশ জমির উপর ৩ তালা আবাসিক ভবন।
উপজেলার কালমা ইউনিয়ন থেকে সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনের শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের হলফনামা অনুযায়ী তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। পেশা হিসেবে তিনি একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে নেই কোনো মামলা। তার বার্ষিক আয় রয়েছে ৯ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে ৫০ হাজার, ব্যবসা থেকে ৮ লাখ টাকা, ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মানী ১ লাখ ২০ হাজার টাকা। তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে- নগদ ২০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণ, টিভি-ফ্রিজ-ফ্যান, চেয়ার-খাট-ফার্নিচার রয়েছে। যার মূল্য উল্লেখ করেননি তিনি। এই প্রাথীর স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- কৃষি জমি ১১.৫৬ একর, অকৃষি জমি ১ একর, দালান ১টি, গাড়ি ১টি। এছাড়া তার স্ত্রীর রয়েছে ৩০ ভরি স্বর্ণ।
অন্যদিকে উপজেলার চরভূতা ইউনিয়ন থেকে সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান টিটবের শিক্ষাগত যোগ্যতা বিএসসি (অনার্স)। তার বিরুদ্ধেও মামলা নেই। তার বার্ষিক আয় ৮ লাখ ৮৬ হাজার ৮৬ টাকা। এরমধ্যে কৃষিখাত থেকে ২০ হাজার, বাড়ি ভাড়া থেকে ১ লাখ ৮০ হাজার, চাকরি থেকে ৫ লাখ ৬৬ হাজার ৮৬ টাকা, ইউপি চেয়ারম্যান হিসেবে সম্মানী ১ লাখ ২০ হাজার টাকা। এই প্রার্থীর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে- ১টি মোটরসাইকেল।  যার মূল্য ৪৫ হাজার টাকা। তার রয়েছে ১০ ভরি স্বর্ণ, টিভি-ফ্রিজ-ফ্যান বাবৎ ৯০ হাজার টাকা, সোফা-খাট-ফার্নিচার বাবৎ মাত্র ১০ হাজার টাকা। এছাড়া তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- অকৃষি জমি ৩ কাঠার প্লট ও ১ একর ৬২ শতাংশ জমি। তার স্ত্রীর রয়েছে নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং ২০ ভরি স্বর্ণ।
হেলিকপ্টার প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হোসেন হাওলাদারের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তার বার্ষিক আয় ৩ লাখ ৯০ হাজার টাকা। এরমধ্যে কৃষিখাত থেকে ২ লাখ ৫৯ হাজার ২০০ টাকা, অন্যান্য ১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা। এছাড়া এই প্রার্থীর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে- নগদ ৩ লাখ টাকা, ব্যাংকে জমা ১ লাখ ৫০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণ, টিভি-ফ্রিজ-ফ্যান বাবৎ ৮০ হাজার টাকা, সোফা-খাট-ফার্নিচার বাবৎ ৭০ হাজার টাকা, অন্যান্য খাতে তার আরো রয়েছে ১২ লাখ ৯০ হাজার টাকা। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- কৃষি জমি ১১ একর, অকৃষি জমি ৭ একর, সেমিপাকা ঘর ১টি। ঋণ রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। তার স্ত্রীর নেই কোনো সম্পদ।
চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী একেএম বাহারুল ইসলামের হলফনামা অনুযায়ী তিনি এমএসএস পাস। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার বার্ষিক আয় ২ লাখ ৩৪ হাজার টাকা। এরমধ্যে কৃষিখাত থেকে ১ লাখ ৮ হাজার, বাড়ি ভাড়া থেকে ১ লাখ ২৬ হাজার টাকা। এই প্রার্থীর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে- নগদ ১২ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকা। ১২ ভরি স্বর্ণ, টিভি-ফ্রিজ-ফ্যান বাবৎ ৮০ হাজার টাকা, সোফা-খাট-ফার্নিচার বাবৎ ১ লাখ টাকা। এছাড়া তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- কৃষি জমি ৪.৭৪ একর, অকৃষি জমি ১২৪৫ বর্গফুট, ১তলা বিশিষ্ট ভবন ১টি।  তার স্ত্রীর নামেও নেই কোনো সম্পদ।
লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লায়ন আবুল হাসানাত হাসনাইনের হলফনামা অনুযায়ী তিনি এলএলবি পাস। তার রিরুদ্ধে কোনো মামলা নেই। তার বার্ষিক আয় ব্যবসা থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা। তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে- নগদ ৫ লাখ টাকা। ৪০ ভরি স্বর্ণ, টিভি-ফ্রিজ-ফ্যান বাবৎ ৮০ হাজার টাকা, সোফা-খাট-ফার্নিচার বাবৎ ১ লাখ টাকা। এই প্রার্থীর স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- কৃষি জমি ৩৯৩.৩৭ শতাংশ, অকৃষি জমি ৫০ শতাংশ, ভবন ৩টি, ২তলা বিশিষ্ট ১টি বাড়ি ও ২টি দোকান। যার মূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা। তার স্ত্রীর ব্যবসা থেকে আয় ৪ লাখ টাকা এবং তার নগদ রয়েছে ৩ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণ।
অন্যদিকে উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লাভুর হলফনামা অনুযায়ী তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি। তার বিরুদ্ধে নেই কোনো মামলা। তার বার্ষিক আয় ২ লাখ ৪০ হাজার টাকা। এরমধ্যে কৃষিখাত থেকে ৫০ হাজার, বাড়ি ভাড়া থেকে ৪০ হাজার, ব্যবসা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। এই প্রার্থীর অস্থাবর সম্পদ হিসেবে রয়েছে- নগদ ৫ লাখ টাকা। টিভি-ফ্রিজ-ফ্যান বাবৎ ১ লাখ টাকা, সোফা-খাট-ফার্নিচার বাবৎ আছে আরো ১ লাখ ৫০ হাজার টাকা। তার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- কৃষি জমি ৫০ শতাংশ, বাগান-পুকুর ১৫শতাংশ, ৩ শতাংশ জমিতে বাড়ি। এছাড়া তার স্ত্রীর রয়েছে ৩ শতাংশ জমি ও ৫ ভরি স্বর্ণ।
প্রসঙ্গত, লালমোহন উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন। তারা উপজেলার ৮৩টি কেন্দ্রের ৬৪৩টি কক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।





ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...