অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ ইউনুছ, মঞ্জুর আলম ও জাফরউল্লাহ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মে ২০২৪ রাত ০১:০৫

remove_red_eye

৭০৯

      ভাইস-চেয়ারম্যান  আলী নেওয়াজ পলাশ,মো. আলী হিরা,আনোয়ারুল ইসলাম

     মহিলা ভাইস-চেয়ারম্যান সালেহা আক্তার,আকতারুন নেছা, কহিনুর বেগম

বাংলার কন্ঠ প্রতিবেদক ।।  

 ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলা জেলার সাত উপজেলার মধ্যে তিন উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভোলা সদর উপজেলায় মো: ইউনুছ, বোরহানউদ্দিন উপজেলায় জাফরুল্লাহ এবং দৌলতখান উপজেলায় মঞ্জুর আলম খান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

ভোলা সদর উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ( মটর সাইকেল) ৭১ হাজার ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন ( আনারস) ৪০ হাজার ৮৭ ভোট পেয়েছেন।  

ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ (উড়োজাহাজ) ৫৩ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম (চশমা) পেয়েছেন ২৬ হাজার ৫৫৩ ভোট। 

মহিলা ভাইরাস চেয়ারম্যান পদে সালেহা আক্তার হাঁস প্রতীকে ৩২ হাজার ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখা প্রতীকে ফারাহ আক্তার নিশা ২৪ হাজার ৮০৫ ভোট পেয়েছেন। 

অপর দিকে বোরহানউদ্দিন উপজেলায় বেসরকারিভাবে আনারস প্রতীকে মো: জাফর উল্লাহ ২৯ হাজার ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী দোয়াত-কলম প্রতীকের মো. আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ১৭ ভোট। 

 এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আলী হিরা তালা প্রতীকে ২৭ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি হাসিব চৌধুরী বাঁধন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ২৩২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে

আকতারুন নেছা কলস প্রতীকে ৩৭ হাজার ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মাহফুজা ইয়াসমিন প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪১৬ ভোট।

এদিকে দৌলতখান উপজেলায় মঞ্জুর আলম খান কাপ পিরিচ প্রতীকে ১৪,১৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নকটতম প্রার্থী ইয়াসিন লিটন মোটরসাইকেল প্রতীকে ১২,৩২১ ভোট পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আনোয়ারুল ইসলাম ১৯ হাজার ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সেলিম টিউবওয়েল প্রতীকে ১২ হাজার ২১৬ ভোট পেয়েছেন। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে কহিনুর বেগম ২১ হাজার ১০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটতম প্রার্থী সেলাইমেশিন প্রতীকে ফাতেমা বেগম ১৩ হাজার ৫৫৯ ভোট। 

নির্বাচন অফিস সুত্রে এতথ্য পাওয়া গেছে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...