অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ১০:৩১

remove_red_eye

৪৩৭৯

 ক্রাইম বিডি.কম ও সময় সংবাদ.কম অনলাইন পত্রিকায় মঙ্গলবার (২৮ এপিল) ভোলায় গাছ কাটাকে কেন্দ্র করে হিন্দু পরিবারের উপর বিএনপি নেতার সন্ত্রাসী হামলা, অপর পত্রিকায় দৌলতখানে বিএনপি নেতার নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের উপর হামলা” শীর্ষক শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমার সম্পর্কে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে যেসব কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত ওই পরিবারের কোন জমি আমি দখল ও গাছ কাটার চেষ্টাও করিনি। ওই জায়গায় আমার তিনটি বসতঘর রয়েছে। ওইখানে একটি টিউবওয়েল রয়েছে। টিউবওয়েলের পানি যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে হিমাংশু। এতে করে বিষয়টি আমি তাকে জিজ্ঞাসা করতে গেলে হিমাংশু উল্টো আমাকে গালমন্দ করে। একটি পক্ষ ব্যাক্তিগত স্বার্থে সাংবাদিকদের দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করিয়ে আমার রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোজ্জামেল হক দৌলতখান,ভোলা