বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মে ২০২৪ রাত ১০:২৯
৫৪২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: বরগুনা এলজিইডি’র প্রশিক্ষণ কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম) এর মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ১৯ মে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বরগুনা জেলার সরকারি-বেসরকারি সাতটি কলেজের একশজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এলজিইডি বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহাঃ নূরুল ইসলাম প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।
প্রশিক্ষণ উদ্বোধনকালে শেখ মোহাঃ নূরুল ইসলাম ছাত্রছাত্রীদের মাঝে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। এসময় তিনি বলেন, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দক্ষতার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানে তাদের নিজ নিজ এলাকায় জনগণ ও নিজ পরিবারে সচেতনতা বৃদ্ধির জন্য অধিক দায়িত্বশীলতার হতে পারবে। মানসমপন্ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব বোঝাসহ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বেশি বেশি গাছ লাগানো। সর্বোপরি, আপনার আমার সমগ্র বিশ্বেরই হাতে হাত রেখে কাজ করতে এখনই দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহলেই সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব।
জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম) ও ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন। তিনি প্রকল্পের বিভিন্ন আঙ্গিক ছাত্রছাত্রীদের মাঝে আলোচনা করেন। এসময় তিনি বলেন, একবিংশ শতাব্দীর এক অন্যতম চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। পৃথিবীতে মানবজাতির তথাকথিত উন্নয়ন কর্মকাÐের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে আশঙ্কাজনক হারে। জলবায়ু পরিবর্তন বলতে তাপমাত্রা এবং আবহাওয়ার ধরনে দীর্ঘমেয়াদি পরিবর্তনকে বোঝায়। কিন্তু মানুষের কারণেও জলবায়ুর যে পরিবর্তন ঘটছে তা অত্যন্ত উদ্বেগের কারণ।
প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলজিইডি পটুয়াখালী অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মহির উদ্দিন সেখ। তিনি ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরগুনা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস. এম. হুমায়ূন কবীর। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি-ক্রিলিকের সহকারী প্রকৌশলী অর্পন পাল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফিন মাহমুদ মুন্সী, প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জলবায়ু বিশেষজ্ঞ ফারুক বিশ্বাস ও পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত