অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে প্রেমিকাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার-১

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

১০৭০

তজুমদ্দিন প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে ধর্ষিতা বাদী  হয়ে ২ জনকে আসামী করে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করেন ।  ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ খাসেরহাট শম্ভুপুর ৫নং ওয়ার্ডের আবুল হাসেমের যুবতী মেয়ের (১৯) সাথে একই এলাকার নানা বাড়িতে থাকা লালমোহন উপজেলার আবুল কালামের ছেলে মোঃ শহিদ (২৫) এর সাথে ২ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে গত ১৮ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় প্রেমিককে বাসায় একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হোন্ডা যোগে লালমোহন তার আত্মীয় ইতু বেগমের বাড়িতে নিয়ে যায়। এ সময় ইতু বেগমের সহযোগীতায় শহিদ প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করে। পরে গত ২৬ এপ্রিল ৮দিন পর শহিদ তার প্রেমিকাকে নিয়ে তজুমদ্দিন আসলে স্থানীয়রা বিয়ের কাগজপত্র দেখতে চায়। বিয়ের কাবিন নামা দেখাতে না পারায় তারা থানায় সংবাদ দিলে পুলিশ ধর্ষকসহ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে  ধর্ষিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক শহিদ ও ইতু বেগমকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে প্রেরণ করেন। মামলা নং ০৯। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়। জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, আসামী গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...