অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

ভোলায় উপজেলা নির্বাচনকে সামনেরেখে উপকূল জুড়ে কোস্টগার্ড মোতায়েন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২৪ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

৪৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার উপকূলীয় নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা  রক্ষায় মোতায়েন করা হয়ছে কোস্ট গার্ড। রবিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর  মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ  এম এম হারুন-অর-রশীদ তথ্য নিশ্চিত করেন। 
এ-সময় তিনি বলেন,আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার উপকূলীয় নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে কোস্ট গার্ড। 
আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অয়োজনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড আজ ১৯ মে ২০২৪ তারিখ হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা জেলার সদর উপজেলা এবং দৌলতখান উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। এছাড়াও ভোলা সদর এবং দৌলতখান উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ও চর অঞ্চলে অবস্থিত কেন্দ্রসমূহে বাংলাদেশ কোস্ট গার্ড পর্যাপ্ত জনবল উচ্চ গতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে। আইন-শৃঙ্খলা রক্ষণ ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
 শুধু তা-ই নয়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর চর ইউনিয়ন ও ওয়ার্ডের  ভোটকেন্দ্রের নিরাপত্তা বিপুলসংখ্যক কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান  জানান,শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য  ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 
 যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক আদালতের একাধিক ম্যাজিস্ট্রেট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলার তিন উপজেলার মোট ৩৭ জন প্রার্থী নির্বাচনে  প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
ভোলার এই তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ৫১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৬৪৭ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮৪১ জন।

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

আজ মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

ভোলায় ২টি কাভার্ড ভ্যান থেকে ৮৮ ব্যারেল সোয়াবিন তেল আটক

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

শিবপুরে খানাখন্দে ভরা সড়কের সংস্কারের উদ্যোগ নিলেন বিজেপির নেতা মাইনুদ্দিন মেম্বার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

ভেদুরিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর, অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

আরও...