অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:০১
১০৫১
অচিন্ত্য মজুমদার:: ভোলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের কেলেঙ্কারীতে জড়িয়ে যাওয়া লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃমনির মাতব্বরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জাম মনির ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান এই বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন।
এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা জেলা যুবলীগের একটি জরুরী সভায় লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনির মাতব্বরকে দলীয় শৃংঙ্খলাভঙ্গ ও রাষ্ট্ররিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার লালমোহন উপজেলা যুবলীগের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো।
এর আগে গত রবিবার লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়নের ডিলার মনির মাতব্বর হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল বিতরণে অনিয়ম ও আত্মসাত করে ১২ বস্তা চাল গজারিয়া বাজার এলাকার মুন্সীবাড়িতে রেখেছে এমন অভিযোগে পুলিশসহ তিনি ওই বাড়িতে অভিযান চালান। এসময় সেখান থেকে ২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এছাড়া ট্যাগ অফিসারের তথ্য অনুযাই ওই ডিলারের চালের গোডাউনে ১২ বস্তা চাল কম পাওয়া যায়। এঘটনায় ডিলারের বিরুদ্ধে ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে লালমোহন থানায় মামলা দায়ের করেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত