অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২৪ রাত ১০:০৩

remove_red_eye

৫১৭



ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকরা নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে ফরিদাবাদ গ্রামের এদুর্ঘটনা ঘটে। নিহত ইকরা ওই গ্রামের আব্দুল জলিল এর মেয়ে সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত ইকরার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময়ই শিশুটি বিদ্যুতের প্লাগ স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।