অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানের কৈশর কর্মসুচির আয়োজনে দেশের গান ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মে ২০২৪ বিকাল ০৪:৩৮

remove_red_eye

৩৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে সফট স্কিল উন্নয়ন প্রশিক্ষন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পল্লী -কর্ম সহায়ক ফাউন্ডেসনের কৈশর কর্মসুচির  আওতায় গ্রামীন জন উন্নযন সংস্থা চরপাতা বায়তুল ফালাহ আলিম মাদ্রাসায় অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে ছিলো রচনা ও দেশের গানের প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় দেশেরগান ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ ছাইফুল ইসলাম, প্রভাষক মোঃ মাহবুব আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈশর কর্মসুচির ফোকাল পার্সন মোঃ আলমগীর হোসেন, আর এমটিপি প্রকল্পের এভিসিএফ মোঃ কামরুজ্জামান ও কৈশর কর্মসুচির প্রোগ্রাম অফিসার মোঃ হাবিবুল ইসলাম।