বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মে ২০২৪ রাত ১১:২৮
৪২২
ভোলায় জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে দলের পতাকা তুলে দিয়ে তারা ভুল করেন নি। আর এ কারনেই আজ বাংলাদেশ বিশে^র বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। দেশ আজ এগিয়ে যাচ্ছে । শুক্রবার দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা তুলে ধরেন তোফায়েল আহমেদ। এ সময় তিনি সেই দিনের সেই মুহুর্তগুলোর স্মৃতিচারণ করেন এই বষিয়ান নেতা। আওয়ামী লীগকে সংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸানও জানান তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দলের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, দলের যুগ্ম সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছসহ দলীয় নেতারা। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত