বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই মে ২০২৪ রাত ১০:২১
৪৮৪
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের আনারস ও চশমা প্রতীকের উঠান বৈঠক
মলয় দে : আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলায় আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম এর চশমা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুনাফ শিকদার বাড়ীতে এবং সন্ধ্যার পর একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হামিদুল্ল্যাহ মাঝি বাড়ী উঠানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠক দুটিতে সাধারন মানুষের ঢল নামে।
এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন বলেন,গত ১০ বছর এ উপজেলার চেয়ারম্যান হিসেবে আপনাদের জন্য অনেক কাজ করেছি। মানুষের বাড়িতে বাড়িতে গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করেছি। বন্যায় যখন এ এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট সমস্ত কিছু পানিতে তলিয়ে ছিলো।তখন আমি এ পানি উপেক্ষা করে মানুষের খোঁজ খবর নিয়েছি।আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
তিনি আরো বলেন,আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা। গত ১০ বছরে মানুষের জন্য এভাবেই কাজ করে গেছি। বিভিন্ন এলাকায় সৌর বিদুৎতের জন্য সোলার প্যানেল দিয়েছি। অন্যান্য উপজেলার চেয়ে এ উপজেলায় বিজিএফ,বিজিবি, বয়স্কদের জন্য বয়স্কভাতা,বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বেশী দেয়ার চেষ্টা করেছিলাম।তাই আগামীতে যদি নির্বাচিত হতে পারি আপনাদের কল্যানে আরো কাজ করে যাবো এমনটাই জানান তিনি।
পরে তিনি সকলকে ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আনারস ও চশমা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।
এসময় চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম, পূর্ব ইলিশা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাওয়াার্দী মাস্টার,পূর্ব ইলিশার সাবেক ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: মোশারেফ হোসেনকে আনারস প্রতীকে ও ভাইস চেয়ারম্যান পদে আজিজুল ইসলামকে চশমা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহবান করেন।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত