অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে রিকশা চালকে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন ইউপি সদস্য

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৬৯৫

শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে নোঙর চুরির অপবাদ দিয়ে হানিফ নামের এক রিকশাচালককে হাত-পা বেঁধে মারধর করে দেড় লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্পে সই (স্বাক্ষর) নেওয়ার অভিযোগ উঠেছে হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইউছুফ সিকদারের বিরুদ্ধে।
 
রবিবার (১২ মে) দুপুরে চরফ্যাশন সদরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী রিকশাচালক মো. হানিফ।
 
হানিফ জানান, গত ৫ এপ্রিল সকালে তিনি রিকশা চালিয়ে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার পৌঁছলে স্থানীয় প্রভাবশালী দুলাল দালালের মাধ্যমে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউছুফ সিকদার খেঁজুর গাছিয়া বাজারে তার গদি ঘরে ডেকে নেন। এবং তাকে আটকিয়ে মারধর করে দেড় লাখ টাকা জরিমানা করেন। তার ছেলের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে টিপ (স্বাক্ষর) রাখেন।
 
হানিফ আরো অভিযোগ করেন, গত ঈদের আগে একদিন সকালে হাসান নামের এক ব্যক্তি খেঁজুর গাছিয়া বাজার থেকে আমার রিকশায় একটি নোঙর নিয়ে আসেন চেয়ারম্যান বাজারে। ওই নোঙরটি তিনি বিক্রি করবেন বলে আমাকে জানান। ইউপি সদস্য ইউছুফ সিকদার প্রকৃত নোঙর বিক্রেতাকে ছেড়ে দিয়ে নোঙর চুরির অপবাদ দিয়ে আমাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। আমাকে উদ্ধারে ছেলে কবির খেজুর গাছিয়া গেলে ইউপি সদস্য ইউছুফ সিকদার জোর করে তাকেও আটক করেন।
 
ইউপি সদস্য ইউছুফ সিকদার মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, স্থানীয় আড়ত মালিক ও জেলেদের সিদ্ধান্ত মতে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা পরিশোধ শর্তে তার ছেলের কাছ থেকে একটি স্ট্যাম্পে সই নেওয়া হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ম.এনামুল হক জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...