বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:৫১
১১৯৫
বাংলার কন্ঠ প্রতিবেদক:: জেলার তজুমদ্দিন উপজেলায় আজ ১২’শ কৃষকের মাঝে বীনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রন্তিক চাষীদের মধ্যে এই কার্যক্রমের উদ্ভোধন করেন স্থানীয় (ভোলা-৩) সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। প্রতি কৃষককে এক বিঘা জমিতে আউশ আবাদের জন্য সরকারিভাবে এই বীজ-সারের প্রণোদনা দেওয়া হয়।
উপজেলা কৃষি বিভাগের উদ্যেগে প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি উন্নত জাতের আউশ বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি করে ডিএপি সার তুলে দেওয়া হয়। এছাড়া একই অনুষ্ঠানে কৃষি বিভাগের উদ্যেগে এবং স্থানীয়ভাবে ফান্ড সংগ্রহ করে এমপি শাওনের সহযোগিতায় ৩০০ কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে উচ্চফলনশীল চাল কুমরার বীজ ৫ গ্রাম, ঝিংগার বীজ ১০ গ্রাম, ধুন্দল বীজ ১০ গ্রাম ও ৫ কেজি ডিএপি সার রয়েছে প্রত্যেক কৃষকের জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমূখ উপস্থিত ছিলেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত