অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় লাজফার্ম মডেল ফার্মেসির উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

১২২০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বীপ জেলা ভোলায় গুনগত ও মানসম্মত ঔষুধ বিক্রির মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্য দেশের সর্ববৃহৎ ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান  লাজ ফার্মার ৯৭তম শাখার (ভোলা শাখার ) উদ্বোধন হয়েছে। শনিবার সকালে ভোলা শহরের প্রান কেন্দ্রে  কেপটাউন  মার্কেটের নিচ তলায় ফিতা কেটে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা পৌর সভার মেয়র মনিরুজ্জামান।
লাজ ফার্মা লিমিটেড’র চেয়ারম্যান সৈয়দা মাহফুজা রহমান সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাজ ফার্মা লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান,লাজফার্ম পরিচালক শাকিব রহমান জয়,লাজফার্মা ভোলা ভোলা ব্রাঞ্চের পরিচালক আনোয়ার হোসেন চেয়ারম্যান সহ এবং লাজ ফার্মা পরিবারের সদস্যবৃন্দ।
 লাজফার্মার ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান বলেন,আধুনিক সেবা ও উন্নত ওষুধ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৯৭২ সাল থেকে লাজ ফার্মা দেশব্যাপী শাখা স্থাপন করে আসছে ।  ভোলায় মানুষকে গুনগত ওষুধের মাধ্যমে সেবা দিতে এখানে দেশের ৯৭ তম শাখার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী খুচরা ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজফার্মা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক স্বীকৃত দেশের সর্বপ্রথম মডেল ফার্মেসী। এখানে কোন ভেজাল ও নকল ঔষধ নেই। লাজফার্মা রেজিস্ট্রার্ড গ্রেড-১ ফার্মাসিষ্ট এর তত্ত¡াবধানে পরিচালিত হচ্ছে। অভিজ্ঞ সেলস্ম্যান ও ডিপ্লোমা ফার্মাসিস্ট দ্বারা ঔষধ ডিম্পেসিং এর নিশ্চয়তা বিধান করা হয়ে থাকে। এখানে নিদিষ্ট ঔষধগুলো নিদিষ্ট তাপমাত্রায় রাখা হয়। তবে এসব বিষয়ে কোন অভিযোগ পেলে শাখা বাতিল করে দিবে বলে জানান।
প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি বিভিন্ন ঔষধ সামগ্রী পাওয়া যাবে। এছাড়া ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি পণ্য সরবরাহ করা হবে। ভোলার মানুষের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে লাজফার্মা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...