লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪১
৩২৫
লালমোহন প্রতিনিধি : চলতি বছর ভোলার লালমোহন উপজেলায় ৬৩ হাজার ৭ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী যার আনুমানিক মূল্য ১২৬ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। যার মধ্যে হাইব্রিড জাতের ধান উৎপাদন হবে ১৮ হাজার ৬৩২ মেট্রিক টন এবং উফশি জাতের ধান উৎপাদন হবে ৪৪ হাজার ৩৭৫ মেট্রিক টন। চলতি বছর লালমোহন উপজেলার কৃষকরা ১১ হাজার ২০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন। যার পরিমাণ গত বছর ছিল ৯ হাজার ৯১৫ হেক্টর। লালমোহন উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কৃষি অফিস সূত্রে আরো জানা গেছে, এ বছর আবহাওয়া ভালো থাকায় লালমোহন উপজেলার ধান চাষিরা বাম্পার ফলন পেয়েছেন। এপ্রিল মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত ইতোমধ্যে উপজেলার প্রায় ৩০ শতাংশ জমির ধান কর্তন করেছেন কৃষকরা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে লালমোহন উপজেলার সকল জমির ধান কর্তন সম্পন্ন হবে বলে আশাবাদী উপজেলা কৃষি অফিস।
উপজেলার লালমোহন ইউনিয়নের মুন্সির হাওলা এলাকার বোরো ধান চাষি রতন হাওলাদার বলেন, কৃষি অফিসের প্রণোদনার হাইব্রিড ধান পেয়ে এ বছর ১২০ শতাংশ জমিতে চাষ করেছি। ইতোমধ্যে জমির সকল ধান কাটা হয়ে গেছে। এ বছর চাষ করা ১২০ শতাংশ জমিতে অন্তত দেড়শত মণ ধান হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছরের ধানের ফলন অনেক ভালো হয়েছে। যার ফলে খরচ বাদে এ বছর ধান চাষ করে অন্তত পৌনে এক লাখ টাকা লাভ হয়েছে।
ওই ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার মো. আমির হোসেন মিস্ত্রি নামে আরেক কৃষক জানান, বিগত বেশ কয়েক বছর ধরেই ধান চাষ করছি। এ বছর ৩৫০ শতাংশ জমিতে উফশি জাতের বোরো ধানের চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় এ বছর ধানের ফলনও অনেক ভালো হয়েছে। এরইমধ্যে জমির সমস্ত ধান কাটা হয়ে গেছে। ৩৫০ শতাংশ জমির ধান চাষের সব খরচ বাদে প্রায় দেড় লাখ টাকার মতো লাভ হয়েছে।
উপজেলার কালমা ইউনিয়নের চরল²ী এলাকার ধান চাষি মো. জামাল হাওলাদার বলেন, চলতি বছর ২০০ শতাংশ জমিতে বোরো ধানের চাষ করেছি। ক্ষেতের ফলনও আল্লাহর রহমেত ভালো দেখা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই ক্ষেত থেকে ধান কাটা শুরু করবো। ২০০ শতাংশ জমিতে ধান চাষে ৬০ হাজার টাকার মতো খরচ হয়েছে। আশা করছি এ জমি থেকে অন্তত ১ লাখ ২০ হাজার টাকার ধান বিক্রি করতে পারবো।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন জানান, আবহাওয়া ভালো থাকায় এ বছর উপজেলার বোরো ধান চাষিরা আশানূরূপ ফলন পেয়েছেন। বাজারেও চলতি বছর ধানের দাম ভালো। বিগত বছরগুলোর তুলনায় এ বছর ধান চাষিরা অধিক লাভবান হবেন। এছাড়া ধান চাষিদের যেকোনো প্রয়োজনে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সব সময় পাশে ছিলেন। আমরাও সঠিকভাবে তদারকি করেছি। আমাদের লক্ষ্য কৃষকরা যেন চাষাবাদ করে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত