মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮ই মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৯
৫৪৬
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সদ্য পদত্যাগকারী এক ইউপি চেয়ারম্যান।
বুধবার দুপুর দেড়টায় উপজেলা চেয়ারম্যান পদে অনলাইনে মনোয়নয়নপত্র দাখিল করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম ও নির্বাচন অফিসার গিয়াস উদ্দিন তালুকদারের কাছে মনোয়নয়নপত্রের হার্ডকপি দাখিল করেন সদ্য পদত্যাগকারী ৩ নং উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার জানান, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এছাড়াও বুধবার তিনি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়ার মেয়াদ এখনো দুই বছর রয়েছে। ইউনিয়ন পরিষদের মামলার জটিলতায় ভোট বন্ধ থাকায় তিন মেয়াদে ১৩ বছর ধরে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। আগামী ৫ জুন চতুর্থধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন তিনি।
এই প্রসঙ্গে সদ্য পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে নির্বাচন আইন অনুযায়ী ইউপি চেয়ারম্যান হতে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল অনুয়ায়ী, ৯ মে চতুর্থধাপে মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত