অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ইলিশা ঘাটে দ্বিতীয় দিনের মতো পোশাক শ্রমিকদের উপচে পড়া ভিড়, পুলিশের বাঁধা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ সকাল ১০:৪৮

remove_red_eye

৭৪৪

বাংলার কন্ঠ প্রতিবেদক:: করোনা পরিস্থিতির মাঝেই গার্মেন্টসহ বিভিন্ন কারখানা খোলায় ঢাকামুখী যাত্রীদের ভীড় বাড়ছে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে। বিশেষ করে গার্মেন্ট শ্রমিকরা আসছেন ঢাকা,গাজীপুর,সাভারসহ বিভিন্ন অঞ্চলের কর্মস্থলের উদ্দেশ্যে। বর্তমান পরিস্থিতিতে তাদের গুনতে হচ্ছে কয়েকগুন বেশি ভাড়া। তবুও ফিরতে পারছেন না কর্মস্থলে। যানবাহন না পেয়ে অনেকে এ্যাম্বুলেন্সে করেও ফিরছেন। দ্বিতীয় দিনের মতো এমনই চিত্র দেখা গেছে ভোলার ইলিশা ফেরিঘাটে।          
 
সূত্র জানায়, গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিনাঞ্চলের শ্রমিকদের বেশি দূর্ভোগের শিকার হতে হচ্ছে। যাত্রী প্রতি ১৫'শ টাকা দিয়ে চরফ্যাশন থেকে এ্যাম্বুলেন্সে ইলিশা ঘাট পর্যন্ত আসতে দেখা গেছে বেশ কয়েকজনকে। লঞ্চ না থাকায় ফেরির অপেক্ষা থেকে পরে পুলিশ কোস্ট গার্ডের বাঁধার মুখে পড়ে ফিরতে হয়েছে স্ব স্ব স্থানে। দ্বিতীয় দিনের মতো ইলিশা ঘাটে যাত্রীদের চাপ দেখা গেছে।
 
ভোলা থেকে ঢাকা যাবেন শ্রমিক হান্নান। তিনি বলেন, ‘গাড়ি না চলায় চরফ্যাশন থেকে এ্যাম্বুলেন্সে ১৫ শ টাকা ভাড়া দিয়ে এসেছি ইলিশা ঘাটে। ঢাকা যেতে না পারলে চাকুরি থাকবে না।’
 
গাজীপুর যাবেন লিমা বেগম। তিনি বলেন,  ‘অনেক কষ্ট করে গঙ্গাপুর থেকে আসছি। গার্মেন্ট খুলছে কিন্তু বাস ছাড়েনি। তাই কোন মতে ভোর রাতে ইলিশা ঘাটে এসেছি। কিন্তু এখানে পুলিশ কোস্টগার্ড যেতে দিচ্ছে না। যখন যা পাচ্ছি তাতেই যাওয়ার চেষ্টা করছি।’
 
ইলিশা ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক কে এম এমরান হোসেন বলেন,‘সরকারি নির্দেশনায় ফেরি সীমিত আকারে চালু হয়েছে। এখন ৩টি ফেরি চলছে। জেলা প্রশাসকের নির্দেশে ফেরি দিয়ে যাত্রী চলাচল করানো হচ্ছেনা। শুধুমাত্র তরমুজের কিছু গাড়ি পারাপার হচ্ছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...