অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানের নেয়ামতপুরে চরের দখল নিয়ে হামলা সংঘর্ষ আহত - ২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২৪ বিকাল ০৩:৫৩

remove_red_eye

৩২৪

কয়েক শত একর জমি নিয়ে দীর্ঘ দিনের দুই গ্রুপের বিরোধ
 
বাংলার কন্ঠ প্রতিবেদক  : ভোলার দৌলতখান উপজেলার মধ্য মেঘনার দুর্গম চর নেয়ামতপুরে সোমবার দুপুরে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হামলা কুপিয়ে জখম ও মারধরের ঘটনা ঘটেছে । এ  সময় অন্তত ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ১৯ জনকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার দৌলতখান উপজেলার মধ্য মেঘনায় জেগে ওঠা চর নেয়ামতপুরের কয়েক শত একর জমি নিয়ে দীর্ঘ দিন ধরে ইউসুফ জিলাদার গ্ৰুপের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু গ্ৰুপের বিরোধ চলে আসছে।  সেই বিরোধ কে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।জিলাদার  গ্ৰুপ জানান, ওই চরের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলে আসছে। কিছু দিন পূর্বে জিলাদার  গ্ৰুপ তাদের পক্ষে রায় পায়। তার পর থেকে ওই জমি নবু গ্ৰুপ দখলের পাঁয়তারা করে আসছে।
 ইউসুফ জিলাদার জানান, সোমবার দৌলতখান সদর থেকে ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম নবী নবুর নেতৃত্বে ১০ টি ট্রলার যোগে কয়েক শত লোক চর দখল করতে যায়। এসময় ফেরদৌস গ্ৰুপের কৃষকদের সোয়াবিন তুলে দখল করতে গেলে গোলাম নবী নবু গ্ৰুপের মধ্যে সংঘর্ষ হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে।  আরো অভিযোগ রয়েছে  নবু গ্ৰুপ বোমা ফাটিয়ে তাদের জমি দখল করার জন্য চেষ্টা চালায়। এসময় গ্ৰামের কৃষক সহ নারী পুরুষ তাদের প্রতিহত করার চেষ্টা করে। এসময় সংঘর্ষে তাদের অনেকেই আহত হয়েছে। 
অপরদিকে গোলাম নবী নবু জানান, তারা দৌলতখান পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে  দৌলতখান উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলম খানের প্রচারনার ও গনসংযোগ করতে ৪ টি ট্রলার যোগে ১২০/৩০ লোক ওই চরে যান। পিকনিকে মতো তাদের সাথে রান্নার খাবার ছিলো। কিন্তু ভবানীপুর ৩ নং সিট গুচ্ছ গ্ৰামের কাছে গেলে প্রতিপক্ষ বশির হাওলাদার, ইউসুফ জিলাদার গ্ৰুপের লোকজন অতর্কিত ভাবে হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। এসময় গুলির শব্দ পাওয়া যায়। এতে তাদের বহু লোক আহত হয়েছে। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দৌলতখান থানার ওসি তদন্ত রেশাদুল হক ভূইয়া সাংবাদিকদের জানান,নেয়ামতপূর চর নিয়ে পূর্ব থেকেই দুই গ্রুপের মধ্যে একটি বিরোধ ছিলো। আর সেই বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...