অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশায় দুই গ্ৰুপের মধ্যে সংঘর্ষ ভাংচুর অগ্নিসংযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মে ২০২৪ বিকাল ০৪:২৬

remove_red_eye

৩৫৯

এলকায় উত্তেজনা আহত -৩০
 
আমির হোসেন : ভোলায় সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজারে  দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী- সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটে । এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে লঞ্চযাত্রীসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। আহতদের ভোলা, বরিশাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এখনো ওই এলাকাসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে গণসংযোগ চলাকালীন সময়ে ইলিশা জংশন বাজার এলাকায় আনরস প্রতীকের প্রার্থী মোঃ মোশারফ হোসেন ও মোটরসাইকেল প্রতীকের
 প্রার্থী মোহাম্মদ ইউনুছের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন দু'পক্ষের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও একটি অটো রিক্সা
 ভাঙচুরের পাশাপাশি রাস্তায় থাকা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে উত্তেজিত নেতাকর্মীরা। এঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।এর মধ্যে ১৪ জন কে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ও গুরুতর একজন কে বরিশালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আনরস প্রতীকের প্রার্থী মোঃ মোশারফ হোসেন ও মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইউনুছের পক্ষ থেকে পাল্টা পাল্টি একে অপরকে দায়ী করা হয়েছে।
 
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ নির্বাচনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...