অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন করেছে লালমোহনের ড. লোকমান হোসেন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মে ২০২৪ রাত ১০:৩৭

remove_red_eye

৪০৭

মো. জসিম জনি, লালমোহন  থেকে : হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন করেছেন ভোলার লালমোহনের কৃতি সন্তান ড. মো. লোকমান হোসেন। তিনি বর্তমানে হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সম্প্রতি তিনি হংকং সরকারের স্বনামধন্য পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপের জন্য মনোনীত হন। পোস্ট ডক্টরাল রিসার্চ এ তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা করবেন। এ গবেষণায় তিনি হংকং, চীন ও জার্মানির চারজন স্বনামধন্য বিজ্ঞানীর সাথে কাজ করবেন।  
এর আগে জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে তার পিএইচডি গবেষণা সম্পন্ন হয়েছে। তার গবেষণায় জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিশটি দেশের তৃণভূমির উপর জলবায়ু পরিবর্তনের ফলে কী ধরণের ঝুঁকি আছে এবং তা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ করা হয়। এই গবেষণার জন্য ড. মো. লোকমান হোসেন হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ডও অর্জন করেন। তার পিএইচডির গবেষণা প্রবন্ধগুলো বিশ্বের খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি চল্লিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। এছাড়াও তার গবেষণার জন্য ত্রিশটিরও বেশি অ্যাওয়ার্ড অর্জন করেন। একাডেমিক এক্সেলেন্স এর জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ২০০৯ সালে মেরিট স্কলারশিপ, জার্মানির টহরাবৎংরঃু ড়ভ ইধুৎবঁঃয থেকে ২০১৪-২০১৬ সালে শিক্ষা বৃত্তি, জার্মানির ঊষরঃব ঘবঃড়িৎশ ড়ভ ইধাধৎরধ থেকে ২০১৬ সালে আউটস্ট্যান্ডিং  অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, হংকং সরকারের পিএইচডি ফেলোশিপ ২০১৮-২০২১ এবং চীনের ইউনিভার্সিটি অফ সাংহাই স্কলারশিপ অর্জন করেন। এছাড়াও তিনি বিশ্বের নয়টি দেশের ৩৪টি আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে ১৮টি বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড অর্জন করেন।
ড. মো. লোকমান হোসেন লালমোহন বাজারের বিশিস্ট ব্যবসায়ী ও সওদাগর চৌমুহনীর প্রয়াত মানিক সওদাগরের সন্তান। লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে ষ্টার মার্কসসহ বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সরকারি শাহবাজপুর ডিগ্রী কলেজ থেকে ২০০১ সালে প্রথম শ্রেণিতে এইচএসসি পাস করেন তিনি। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রী এন্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস থেকে ২০০৮ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেনিতে প্রথম স্থানসহ বিএসসি ডিগ্রী অর্জন করেন। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করে ২০১৬ সালে জার্মানির টহরাবৎংরঃু ড়ভ ইধুৎবঁঃয থেকে এষড়নধষ ঈযধহমব ঊপড়ষড়মু বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির টহরাবৎংরঃু ড়ভ ইধুৎবঁঃয এ পিএইচডি রিসার্চ এটাচমেন্ট সহ হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...