বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মে ২০২৪ রাত ১০:৩১
৪১৪
মলয় দে : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচনের ২য় ধাপে নির্বাচনে প্রতীক বরাদ্ধ পাওয়ার সাথে সাথেই বৃহস্পতিবার দুপুরে উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারনায় মাঠে নেমে পড়েছেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন। বৃহস্পতিবার (০২ মে) বেলা ১২টার দিকে ভোলা জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদ হোসেন মো: মোশারেফ হোসেনকে আনারস প্রতীক বরাদ্ধ দেন। এর পর তিনি দলীয় নেতাকর্মীদেও নিয়ে তিনি ভোলা নতুন বাজার এলাকায় গনসংযোগ করেন । পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে তার প্রথীক আনারস মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গত ১০ বছর উপজেলা চেয়ারমান হিসাবে আমি মানুষের খেদমত করেছি। আগামী ৫ বছরের জন্য আমি যদি নির্বাচিত হই ,মানুষের খেদমত আরো বেশী করার চেষ্টা করবো। এ সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম চষমা প্রতীক বরাদ্ধ পেয়ে একই সাথে প্রচারনা শুরু করে তাকে ভোট দেয়ার জন্য আহবান জানান।

প্রচারনা সময় এসময় উপস্থিত ছিলেন, ভোলা শিবপুর ইউনিয়নর চেয়ারম্যান মো: জসিম উদ্দিন,পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান জহির উদ্দিন, আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ,ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: এমদাদ হোসেন কবির প্রমুখ। অপর দিকে বৃহস্পতিবার বিকালে উত্তর দিঘলদী ইউনিয়নের রারির হাট বাজার সাইক্লোন সেল্টারে মুক্তিযোদ্ধাদের আয়োজনে চেয়ারম্যান প্রার্থী মো: মোশারেফ হোসেনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম,সাবেক উপজেলা কমান্ডার অহিদুর রহমান,উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনছুর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম। সভায় বক্তারা,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদে মো: মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান পদে আজিজুল ইসলাম কে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য আহবান জানান।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত