বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মে ২০২৪ রাত ১০:২৯
৮৫০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ প্রতীক বরাদ্দের পর ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসীদের নিয়ে এক মত বিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকালে ভোলা শহরের কালিবাড়ী রোডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী, আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠানের নেতা-কর্মীরা অংশ নেয় । একপর্যায়ে মতবিনিময় সভা সমাবেশে পরিণত হয়।
মতবিনিময় সভায় ভোলা পৌরসভার প্যানেল মেয়র ও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন লিংকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ। সভায় প্রধান আলোচক ছিলেন আরেকজন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ এর বড় ভাই মোঃ ইউসুফ।
এসময় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ সহ উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ,ছাত্রলীগ সহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা। এসময় বিভিন্ন মহল্লার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা রুবায়েত হোসেন সুশান। এ সময় হোন্ডা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ বলেন, আমি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলার কেউ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে না ইনশাল্লাহ। রাস্তাঘাট তৈরিসহ সদর উপজেলার যে সব স্থানে এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি সেসব স্থানে সকলকে সাথে নিয়ে উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, ভোট একটি আমানত আপনারা যাকে ভালো মনে করবেন এবং যাকে দিয়ে ভোলা সদরের উন্নয়ন হবে তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এসময় তিনি আরে বলেন,আমি গত ১০বছর ধরে ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দাযি়ত্ব পালন করেছি। এখন উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও উপজেলা চেয়ারম্যান হিসাবে পাশে থাকতে চাই।
উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব। সে লক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছি। ইউনুস- পলাশ প্যানেলকে হোন্ডা-উড়জাহাজ মার্কায় আগামী ২১ মে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ আলী নেওয়াজ পলাশ বলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমার সব যোগ্যতা ও দক্ষতা দিয়ে এ উপজেলার অবহেলিত জনসাধারণের জীবনমানের উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করবো। সৎ আদর্শ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবেন। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই। সভায় আরেকজন চেয়ারম্যান প্রার্থী মো: ইউসুফ মিয়া তার ছোট ভাইকে সমর্থন জানিয়ে হোন্ডা প্রতীকে ভোট চান।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত