বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মে ২০২৪ রাত ০৮:৪২
৩৭৭
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে পুলিশে চাকুরী দেয়ার নামে লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১ সদস্যকে আটক করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশ । ১ মে বুধবার রাত ৮ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এস আই জসিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে আটক করেন ।
ওই প্রতারক চক্রের সদস্যের নাম মাহাবুব আলম(৫০) । সে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ রশিদ মিস্ত্রীর ছেলে ।
পুলিশ জানান, ২০ মার্চ ভোলা পুলিশ কনষ্টেবল নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয় । ওই নিয়োগ পরিক্ষায় প্রতারক মাহাবুব সহ একটি চক্র ভোলার বোরহানউদ্দিনের বড় মানিকা ৩ নং ওয়ার্ডের সাইফুল্লার স্ত্রী ফাইজা আক্তারের ছেলেকে চাকুরী দেয়ার জন্য ১৭ লাখ টাকার চুক্তি করে । এর ধারাহিকতায় দুইবারে ১২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রের দুই সদস্য মোঃ মামুন্ ও মাহাবুব । মাহাবুবকে আটক করলেও প্রতারক চক্রের মূল হোতা মামুন টাকা নেয়ার পর থেকে লাপাত্তা।
ভুক্তভোগী ফাইজা আক্তার জানান, চক্রটি আমার ছেলেকে পুলিশে চাকুরী দেয়ার কথা বলে আমার কাছ থেকে ১২লাখ টাকা হাতিয়ে নিয়ে আমাকে সর্বশান্ত করে দিয়েছে । কোন উপায় না পেয়ে আমি থানায় মামলা রুজু করি ।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির (বিপি এম ) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রতারণা মামলায় মাহাবুব নামে একজনকে আটক করা হয়েছে । তিনি আরো জানান,পুলিশে চাকুরী পেতে অনলাইনে মাত্র ১৬৪ টাকা খরচ হয় । এর বাইরে কেহ যদি বাড়তি টাকা দিয়ে পুশিশের নিয়োগে প্রতারণার স্বীকার হয় তাকে সর্ব প্রকার আইনি সহায়তা দেয়া হবে ।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত