অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মে ২০২৪ বিকাল ০৩:১১

remove_red_eye

৬২৩

এইচ আর সুমন : ঢাকার গুলশান তেজগাঁও জোনের শ্রেষ্ঠ মাদ্রাসা মদীনাতুল উলূম মডেল ইনঃমহিলা কামিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মুফতি মাওঃ মোঃ মুজির উদ্দিন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ঢাকা শহরের প্রাণকেন্দ্র তেজগাঁও ফার্মগেটে অবস্থিত রহমতে আলম ইসলাম মিশন ট্রাস্ট এর মদীনাতুল উলূম মডেল ইনঃমহিলা কামিল মাদ্রাসাটি এই জোনের শ্রেষ্ঠ মাদ্রাসা এবং উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ মুজির উদ্দিন গুলশান তেজগাঁও জোনের মাদ্রাসার প্রধানদের মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
অধ্যক্ষ মুফতি মাওঃ মোঃ মুজির উদ্দিন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা মহানগর স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডিসিপ্লিন কমিটি, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকার ডিসিপ্লিন কমিটি, সিলেবাস প্রণয়ন কমিটিসহ বেশ কিছু কাজে অবদান রেখে চলেছেন।
অধ্যক্ষ মুফতি মাওঃ মোঃ মুজির উদ্দিন এ সকল কাজে সুযোগ পাওয়ার জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপিসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করছেন।
উল্লেখ্য, অধ্যক্ষ মুফতি মাওঃ মোঃ মুজির উদ্দিন ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কৃতি সন্তান। তিনি ভোলা সদর খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের খতীব এবং ঢাকা শাহীনবাগ কেন্দ্রীয় বড় মসজিদের সিনিয়র পেশ ঈমাম হিসেবে দীর্ঘকাল দায়িত্বপালনে কর্মরত আছেন।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...