বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা মে ২০২৪ বিকাল ০৩:০৯
৩৯৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৬নং ওয়ার্ডের রাস্তার মাথা সংলগ্ম একটি পানের বরজে দৃর্বত্তদের দেওয়া আগুনে ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতরাতে পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের হারুন নামের এক চাষীর বরজে এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, পশ্চিম ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা নাগর চৌকিদার এর ছেলে হারুন দীর্ঘ তিন বছর পূর্ব ইলিশা রাস্তার মাথা সংলগ্ম পানের বরজ করে জীবিকা নির্বাহ করে আসছে। গত কয়েকদিন পূর্বে হারুনের পানের বরজে প্রতিবেশী মৎস্য ব্যবসায়ী লিটনের ছাগল প্রবেশ করে পান গাছ নষ্ট করেন। হারুন বিষয়টি লিটনকে জানালে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এ পর্যায়ে লিটন হারুন কে হুমকি দিয়ে বলেন কি ভাবে তোর বরজ এখানে থাকে, আমি দেখে নিবো। এ ঘটনার তিনদিন পরই গতকাল রাতে হারুনের বরজে আগুণ জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুণে হারুনের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পান চাষীরা। পান চাষি হারুন জানান, লিটন আমাকে হুমকি দিয়েছে এখানে কি ভাবে বরজ রাখি সে দেখে নিবে। তার হুমকির পরই এ ঘটনা। লিটন কে-ই দায়ী করেন হারুন। এদিকে অভিযুক্ত লিটন এর সাথে যোগাযোগ করতে তার বাড়ীতে গিয়েও পাওয়া যায়নি তবে লিটনের স্ত্রী আমেনা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছে। প্রয়োজনে মসজিদে গিয়ে বলবো যে এ ঘটনার সাথে আমরা জড়িত না। উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান জানান, ঘটনাটি আমি শুনেছি পূর্ব শক্রতা থেকে কে বা কাহারা রাতের অন্ধকারে আগুণ দিয়েছে তবে আমরা ঘটনাস্থলে যাবো ।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত