অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় শিবপুরে দরিদ্র মানুষের জন্য হোম সার্ভিস চালু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ১২:৩২

remove_red_eye

১০২৭

বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলায় নদীতে মাছ ধরা বন্ধ থাকায়  বেকার ৮শ জেলেকে আজ সোমবার সকালে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়াও শিবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দরিদ্র্য মানুষের জন্য খাদ্য সহায়তা দিতে হোম সার্ভিস কার্যক্রম শুরু করেছেন ইউপি চেয়ারম্যান মোঃজসিম উদ্দিন। ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন জানান, সরকারি ভাবে ২০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রি দেয়া হলেও ব্যক্তি উদ্যোগে এলাকার দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রি দেয়া হয়। একই সঙ্গে খোলা হয়েছে হোম ডেলিভারী সার্ভিস। অসহায় কর্মহীন যারা ফোন করেন, তাদের বাড়িতে ওই খাদ্য সামগ্রি পৌঁছে দেয়া হয়।