বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৪ বিকাল ০৫:০২
৪৮৫
ক্রিকেট ১১ জনের খেলা। এখানে খেলতে হয় দলের সবাইকে নিয়ে। ব্যক্তিগত অর্জন দিয়ে আসলে তেমন ভালো কিছু করা যায় না, ব্যাট-বলের এই খেলার ক্ষেত্রে কথাটি চিরন্তন সত্য।
তবে এই চিরন্তন সত্যটিই যেন এবার ভুলে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স, এমনটিই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি সন্দেহ করে বলছেন, ফ্র্যাঞ্চাইজিটি এবার কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে।
চলতি আসরে নেতৃত্বে পরিবর্তন আনার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে মু্ম্বাই। রোহিত শর্মাকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। যে আশা নিয়ে নেতৃত্ব বদল এনেছে মুম্বাই ম্যানেজমেন্ট, বাস্তবে দেখা গেছে তার উল্টো। একের পর এক ম্যাচ হারছে দলটি।
৯ ম্যাচের ৬টিতেই হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের নিচ থেকে দ্বিতীয়স্থানে আছে মু্ম্বাই। প্লে-অফে খেলতে হলে বাকি ৫ ম্যাচেই সবগুলোতেই জিততে হবে হার্দিকের দলকে। কিন্তু দলের যে অবস্থা, তাতে প্লে-অফে খেলতে পারবে কিনা মুম্বাই- সেখানেই সন্দেহ করছেন ক্লার্ক।
ক্লার্ক বলেন, ‘আমি জানি না (মুম্বাই প্লে-অফ খেলতে পারবে কিনা)। আমি মনে করি, পুরো আইপিএলে এটি মু্ম্বাইয়ের চাওয়া হতে পারে। আমরা বাইরে থেকে যা দেখছি, ভেতরে এর চেয়ে আরও অনেক কিছুই ঘটছে। আপনি ভালো খেলোয়াড়দের এভাবে খেলাতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, দলের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে। যে কারণে অনেক পরিকল্পনাই কাছে আসছে না। তারা নিজেরাও এক হতে পারছে না। একটি দল হিসেবে তারা খেলতে পারছে না।’
তবে মুম্বাইয়ের ব্যক্তিগত পারফরম্যান্সকে স্বীকার করছেন ক্লার্ক। তবে ভালো কিছু করতে হলে তাদের অবশ্যই টিমওয়ার্ক করতে হবে। এ বিষয়ে ক্লার্ক বলেন, ‘আমি মনে করি, বড় টুর্নামেন্ট জিততে হলে আপনাকে দল হিসেবে খেলতে হবে। শুধু ব্যক্তিগত দিয়ে তা সম্ভব না। দল হিসেবে তারা ভালো খেলছে না। আশা করছি, তারা ঘুরে দাঁড়াবে।’
আজ মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই।
সুত্র জাগো
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত