বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২০ রাত ১২:১৪
৮৯৪
বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলার ভেলুমিয়া ইউনিয়নে করোনা’র দুঃসময়েও শত্রুতার জের ধরে এক একর জমির ২৫০টি কলার ঝাড় কেটে উপড়ে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার ভোরে রাতে এমন তান্ডবে হতবাক এলাকাবাসী। ৩ নং ওয়ার্ড বাঘমারা এলাকার মনসুর আলম একজন কৃষক। প্রায় দুই লাখ টাকা ব্যয় করে এক একর জমিতে কলাচাষের আবাদ গড়ে তোলেন। জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের ইন্দনে ক্ষেতের সকল কলাগাছ কেটে ফেলে দেয়। করোনা পরিস্থিতিতে যখন ঘর থেকে বেড় হওয়ার জন্য বলা হচ্ছে। তখন শত্রুতা উদ্ধার করতে এমনভাবে কলাগাছ কেটে দিয়ে তা পাশের গাছে ফেলে দেয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। মনসুর আলম অভিযোগ করেন, ২০০৮ সালে জামাল সিকদার ও শাজাহান সিকদারের কাছ থেকে ক্রয়কৃত জমিতে বিগত বছরগুলোতে ধানও সবজি চাষ করলেও এবার কলা চাষ শুরু করেন। । একই জমি একই ব্যক্তির কাছ থেকে ২০১০ সালে ক্রয় করার দাবি করেন প্রতিপক্ষ মাকসুদ ও তার স্ত্রী লাইজু বেগম। এ নিয়ে কয়েকদফা সালিশে এদের মালিকানা দাবির বিষয় মিথ্যা প্রমানিত হয়। এর জের ধরেই সন্ত্রাসী কামাল, তাকে বাহিনী দিয়ে এমন সন্ত্রাসী কাজ করা হয়েছে বলেও জানান কৃষক মনসুর। অপরদিকে মাকসুদ মিয়া তার বিরুদ্ধে দেয়া অভিযোগ সত্য নয় বলে উল্লেখ করে তার জমিতে জোরপূর্বক মনসুর মিয়া দখল করে বলে অভিযোগ তোলেন। একই কথা কামাল ও তারেক গ্রুপের।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত