অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৪ রাত ০১:২৪

remove_red_eye

৪০৭

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারেফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) ভোলা সদরের উকিলপাড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুল ইসলাম, ভোলা পৌরসভার প্যানেল মেয়র আসাদুজ্জামান জুম্মান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল হোসেন শামীম, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লা নাজু, জেলা কৃষকলীগের সভাপতি আল মামুনুর রশিদ মামুন, সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আলহাজ্ব মোশারেফ হোসেন অত্যন্ত ভদ্র, সৎ ও ত্যাগী আওয়ামী লীগ নেতা। জননেতা তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের আস্থাভাজান মোশারেফ হোসেন দুই বার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে মানুষের সেবা করে গেছেন। উপজেলা সেবা প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন। তার যোগ্য নেতৃত্বে সফলভাবে দুই বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে অনেক প্রশংসিত হয়েছেন। আগামী দিনেও এই ধারা অব্যহত রাখতে আলহাজ্ব মোশারেফ হোসেন এর মতো যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...