অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:০২

remove_red_eye

৫০৭

৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাÐে ১৫ টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে পুড়ে ছাই হয়েছে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭টি। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল)  রাত ১১ টা ৪০ মিনিটে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বাজারে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দের ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাÐে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, সানজিদা গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাজারের ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ টি দোকান। এদের মধ্যে ছিল কাপড়ের দোকান, জুতার দোকান, ঔষধের ফার্মেসি, চায়ের দোকান, হোটেল, মুদি দোকান, ইলেকট্রনিক্স দোকান, হার্ডওয়ার দোকান, ফলের দোকান,কসমেটিকসের দোকান। কীটনাশকের দোকান।
বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি জহির উদ্দিন বাচ্চু জানান, সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান এতে  প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তজুমদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র সাব অফিসার কামরুল ইসলাম জাকির  জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে  ধারণা করা হচ্ছে । তবে আশেপাশে পর্যাপ্ত জলাধার না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে কিছুটা বেগ পেতে হয়েছে।

আগুন লাগার সাংবাদ পেয়ে তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ আবুল হাছনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, আগুন লাগার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। তবে এখনই যদি কোনো ব্যবসায়ী সহায়তা চাইলে আমরা সহায়তা করবো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...