বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৯ রাত ০৯:৪৯
৮৯১
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বাল্যবিবাহ রোধে কিশোরীদের মাঝে সাইকেল ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। বৃহস্পতিবার ইউনিসেফ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনলায় সহযোগীতায় কোস্ট ট্রাস্টের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে কিশোর-কিশোরী ক্লাবের নেটওয়ার্কিং সভায় এই পুরস্কার বিতরণ করেন তিনি। এসময় জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক বলেন, বাল্য বিয়ে রোধে কিশোরী ক্লাবের সদস্যরা সাইকেল চালিয়ে এখন থেকে বাল্য বিয়ে রোধে ও সচেতনতায় কাজ করবে। তারা সাইকেল চালিয়ে বিভিন্ন ক্লাবে গিয়ে সচেতন করবে। বাল্যবিয়ে আমাদের সামাজিক অভিশাপ। এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদের আগে বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মেয়েরা যখন পড়ালেখা করে প্রতিষ্ঠিত হবে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে তখনই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, এখন আর মেয়েরা পিছিয়ে নেই। আমাদের প্রধানমন্ত্রী, স্পীকার, শিক্ষামন্ত্রী নারী। তারা এই সর্বোচ্চ ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করছেন। তোমাদেরকেও আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে, সেই ক্ষেত্রে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে।
জেলা প্রশাসকের উদ্যোগে কিশোরী ক্লাব সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করেন এবং প্রত্যেকটি কিশোর-কিশোরী ক্লাবে একটি করে সাইকেল, ফুটবল দেওয়া আশ্বাস দেন। এসময় কিশোর-কিশোরীরা তাদের ক্লাবের বিভিন্ন কার্যক্রম অতিথিদের সামনে তুলে ধরেন।
এসময় তিনি বলেন কিশোরীরা সাইকেল চালিয়ে এলাকায় বাল্য বিয়ে রোধ করবে। কোথাও কোন বাল্য বিয়ে হলে প্রশাসনকে জানাবে। প্রতিটি কিশোরীকে এক একজন শুভেচ্ছা দূত হিসাবে কাজ করবে নিজ এলাকায়। সমাজ বির্নিমানে তারা অগ্রনী ভূমিকা রাখবে বলে আশাকরি।
ডিডিএলজি কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে নেটওয়ার্কিং সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিসেফের বরিশাল বিভাগীয় চীফ এ এইচ তৌফিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন আল ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, সহকারী শিক্ষা অফিসার মাদব চন্দ্র দে, বিটিভি জেলা প্রতিনিধি এম এ তাহের, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মো: জামিল হোসেন,কোস্ট ট্রাস্টের জেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন,কিশোরী ক্লাবের প্রতিনিধি হাজেরা বেগম ইমা প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চলনা করেন আব্দুস সালাম।
পরে বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের মাঝে অংশ গ্রহনে দেয়ালিকা সোশ্যাল ম্যাপ প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত